মানব-কল্যাণের উৎস কোথায় নিহিত ?
উত্তর: মানব-কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত । মানব-কল্যাণের প্রকৃত অর্থ মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। অর্থাৎ মানব-কল্যাণের লক্ষ্য সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো। কিন্তু অনেকে করুণার বশবর্তী হয়ে দানখয়রাত করাকে মানব-কল্যাণ বলে মনে করেন। অথচ এর মাধ্যমে কেবল মনুষ্যত্বের অবমাননাই ঘটে। তাই লেখক একে মানব-কল্যাণ বলে অভিহিত করতে চান না। তিনি মনে করেন, মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত, কারণ এর মাধ্যমেই কেবল মনুষ্যত্ববোধ অর্জন সম্ভব হয় ।
HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল
মানব-কল্যাণের উৎস কোথায় নিহিত ?
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর