উদ্দীপকটি মানব কল্যাণের সার্বিক দিক নয় কারণ উদ্দীপকটি শুধুমাত্র ব্যক্তিবিশেষ বলা হয়েছে কিন্তু মানব কল্যাণ প্রবন্ধে ব্যক্তি রাষ্ট্র সবার ক্ষেত্রে প্রযোজ্য।
মানব কল্যাণ রচনায় লেখক আবুল ফজল মানুষের মনুষ্যত্বের আলাদা সঙ্গা দিয়েছেন। সাধারণভাবে মানুষকে করুণাবশত দান খয়রাত করাকে মানব কল্যাণ মনে করেন কিন্তু লেখকের ধারণা ভিন্ন। এমন ধারণা সংকীর্ণ মনোভাবের পরিচায়ক। তার মতে মানব কল্যাণ হলো সার্বিক মঙ্গলের প্রয়াস।
এ কল্যাণের লক্ষ্য সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো। সেটা রাষ্ট্র হোক কিংবা ব্যক্তি। রাষ্টের দায়িত্ব শুধু প্রশাসন চালানো নয়, জাতিকে আত্মমর্যাদা সম্পর্কে সচেতন করার পাশাপাশি আত্মমর্যাদা করে তোলা। যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতাকে প্রশ্রয় দেয়, সে রাষ্ট্র কিছুতেই আত্নমর্যাদাসম্পর্ণ নয়।
সুতরাং বলা যায়, উদ্দীপক এবং প্রবন্ধ আংশিক।