শেয়ারFacebookWhatsApp

সত্যিকার মানব-কল্যাণ কিসের ফসল?

উত্তর: সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনার ফসল।

HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল

সত্যিকার মানব-কল্যাণ কিসের ফসল?

উদ্দীপক

ভেলরি টেইলর, বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধুর নাম। ৭২ বছর বয়সী এই মহান ব্যক্তি কর্মজীবনে লাভ করেছেন নানা স্বীকৃতিসহ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। স্বেচ্ছাসেবা এবং সম্পূর্ণ আপন প্রচেষ্টায় সিআরপি প্রতিষ্ঠা করে তিনি দুস্থ, নিঃসহায় মানুষের জন্য বিশ্বে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে পঙ্গুত্বের শিকার হাজার হাজার মানুষকে স্বাভাবিক কর্মজীবনে ফিরিয়ে আনতে তার গড়া সিআরপি নজিরবিহীন ভূমিকা পালন করছে।

Mymensingh · 2022

উত্তর

সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনার ফসল।

উত্তর

কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব হলে মানব কল্যাণ মানব-মর্যাদার সহায়ক হয়ে উঠবমানব-কল্যাণ প্রবন্ধে লেখক কল্যাণময় পৃথিবী রচনার প্রত্যাশা ব্যক্ত করেছেন। কল্যাণময় পৃথিবী বলতে তিনি এমন পৃথিবীকে বুঝিয়েছেন যেখানে মানব-মর্যাদা কখনো ক্ষুণ্ন হয় না। বরং সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় সেখানে মানুষের উত্তরণ ঘটে। তিনি মনে করেন মুক্তবুদ্ধির সহায়তায় পরিকল্পনামাফিক পথে চললে তা সম্ভব; কারণ একমাত্র সুষ্ঠু পরিকল্পনাকারীকে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায়। তাই বলা যায়, কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব হলেই মানব কল্যাণ মানব-মর্যাদার সহায়ক হয়ে উঠবে।

উত্তর

উদ্দীপকটি মানব-কল্যাণ প্রবন্ধের সত্যিকারের মানবসেবার আলোচনার দিক থেকে সাদৃশ্যপূর্ণ। আত্মস্বার্থে মগ্ন না থেকে নিজেকে পরোপকারে উৎসর্গ করার মধ্যেই জীবনের সার্থকতা নির্ভর করে। সংকীর্ণ স্বার্থে নিজেকে আবদ্ধ রাখলে জীবন ব্যর্থতায় পর্যবসিত হয়। উদ্দীপকে ভেলরি টেইলরের বাংলাদেশে সিআরপি প্রতিষ্ঠা করে মানবসেবায় আত্মনিয়ােগের বিষয়টি তুলে ধরা হয়েছে। তিনি এদেশে প্রতিবন্ধী ও পক্ষাঘাতগ্রস্ত মানুষের কল্যাণে হাসপাতাল, পুনর্বাসন কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে পঙ্গুত্বের শিকার হাজার হাজার মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তার গড়া সিআরপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভেলরি টেইলরের মানবসেবার এই মহৎ উদ্যোগ ও কর্মকাণ্ড মানব-কল্যাণ প্রবন্ধের সত্যিকারের মানবসেবার বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।এ প্রবন্ধে লেখক মানুষকে স্বার্থ ত্যাগ করে মানুষের বৃহত্তর কল্যাণে এগিয়ে আসার আহ্বান করেছেন। এর সঙ্গে উদ্দীপকের ভেলরি টেইলরের সেবাধর্মী কর্মকাণ্ডের মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকের ভেলরি টেইলরের কর্মকাণ্ড এবং মানব-কল্যাণ প্রবন্ধের লেখকের প্রত্যাশা একসূত্রে গাঁথা।মন্তব্যটি যথার্থ । যুগে যুগে মহৎ ব্যক্তিরা নিঃস্বার্থভাবে পরপকার করে পৃথিবীতে মানবসেবার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আমরা যদি তাদেরকে অনুসরণ করে মানবসেবায় আত্মনিয়োগ করি, তাহলে জগতে যথার্থ মানবকল্যাণ সাধিত হবে। উদ্দীপকে ৭২ বছর বয়সী ভেলরি টেইলরের বাংলাদেশে মানবসেবায় আত্মনিয়োগ করার বিষয়টি তুলে ধরা হয়েছে। তিনি বাংলাদেশে সিআরপি স্থাপন করে মানবসেবায় এগিয়ে এসে বিশ্বে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।মানবকল্যাণে আত্মনিয়োগের ক্ষেত্রে তার মহৎ কর্মপ্রচেষ্টার বিষয়টি মানব-কল্যাণ প্রবন্ধের লেখকের প্রত্যাশার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ প্রবন্ধে লেখক সবাইকে মানবসেবায় এগিয়ে আসতে বলেছেন। ধর্ম-বর্ণ-জাতির দোহাই দিয়ে বিভক্তিকরণ নীতি গ্রহণ না করে তিনি মানুষকে মানবিক হয়ে মানবসেবায় আত্মনিয়োগ করতে বলেছেন। এই চেতনা উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানুষকে নিঃস্বার্থভাবে মানবসেবায় এগিয়ে আসতে বলেছেন।উদ্দীপকের ভেলরি টেইলরের কর্মকাণ্ডে তার প্রতিফলন ঘটেছে। প্রতিবন্ধী ও পক্ষাঘাতগ্রস্ত মানুষের কল্যাণে তিনি এদেশে হাসপাতাল, পুনর্বাসন কেন্দ্র স্থাপন করেছেন। মানবকল্যাণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এসব দিক বিচারে তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : মানব-কল্যানMymensingh
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন সরাসরি যুক্ত ছিলেন?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?

কুমিল্লা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

বরিশাল বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কো'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।