"একমুষ্টি ভিক্ষা দেওয়াকেও আমরা মানবকল্যাণ মনে করে থাকি"- ব্যাখ্যা কর।
উত্তর: "একমুষ্টি ভিক্ষা দেওয়াকেও আমরা মানবকল্যাণ মনে করে থাকি"- কথাটি দ্বারা লেখক মানবকল্যাণের নামে দান করার বিষয়টি ব্যক্ত করেছেন। 'মানব-কল্যাণ' প্রবন্ধের লেখকের কাছে প্রকৃত মানবকল্যাণ হচ্ছে মানুষের সার্বিক কল্যাণসাধন। ভিক্ষা বা দান করে সাময়িক সমাধান করাকে তিনি মানবকল্যাণ মনে করেন না। তিনি চান এমন কল্যাণ যেখানে ব্যক্তিমানুষের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হবে না। আমরা দান করাকে মানবকল্যাণ মনে করি- লেখক প্রশ্নোক্ত কথাটি মানবকল্যাণের স্বরূপ বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন। প্রকৃত মানবকল্যাণ, হচ্ছে মানুষকে মর্যাদাপূর্ণভাবে আত্মনির্ভরতা অর্জনে সহায়তা দান করা।
HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল
"একমুষ্টি ভিক্ষা দেওয়াকেও আমরা মানবকল্যাণ মনে করে থাকি"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর