"মানব-কল্যাণ অলৌকিক কিছু নয়- এ এক জাগতিক মানবধর্ম।"- উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: "মানব-কল্যাণ-অলৌকিক কিছু নয়- এ এক জাগতিক মানবধর্ম।”- উক্তিটি দ্বারা লেখক মানবকল্যাণ সাধনের ক্ষেত্রে মানবমর্যাদার দিকটির গুরুত্বকে নির্দেশ করেছেন। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানবকল্যাণ ধারাটির তাৎপর্য বিচার করেছেন। তিনি এখানে অভাবগ্রস্ত মানুষকে দান-খয়রাত করা বা ভিক্ষা দেওয়াকে মানবকল্যাণ মনে করেননি। কারণ এতে মনুষ্যত্ববোধ এবং মানবমর্যাদা ক্ষুণ্ণ হয়। এ কারণে মানবকল্যাণ বিষয়টি মানব- মর্যাদার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। লেখক এ প্রবন্ধে মানুষের ইহলৌকিক ব্যবহারিক জীবনের মর্যাদপূর্ণ উত্তরণ এবং মানুষের মানসিকতার মানবিক বিকাশ প্রত্যাশা করেছেন। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানবকল্যাণ অর্থে আমাদের প্রতিদিনের ব্যবহারিক জীবনের কল্যাণকে বুঝিয়েছেন। তিনি বলেছেন- মানুষের স্বাভাবিক অধিকার ও মর্যাদার স্বীকৃতি আর প্রতিষ্ঠা ছাড়া মানবকল্যাণ মানব- অপমানে পরিণত না হয়ে পারে না। এ বিষয়টি নির্দেশ করতেই তিনি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল
"মানব-কল্যাণ অলৌকিক কিছু নয়- এ এক জাগতিক মানবধর্ম।"- উক্তিটি ব্যাখ্…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর