"জাতিকে আত্মমর্যাদাসম্পন্ন করে তোলাও রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব।"- এ উক্তিটি দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: "জাতিকে আত্মমর্যাদাসম্পন্ন করে তোলাও রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব।"- এ উক্তিটি দ্বারা লেখক আত্মমর্যাদাসম্পন্ন জাতি গড়ে তোলার ক্ষেত্রে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি বোঝাতে চেয়েছেন। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানবকল্যাণ ধারণাটির তাৎপর্য বিচার করেছেন। তাঁর মতে দান-খয়রাত করা প্রকৃত মানবকল্যাণ নয়। প্রকৃত মানবকল্যাণ হচ্ছে অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো। এক্ষেত্রে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবার ও সমাজের বৃহত্তর রূপ হলো রাষ্ট্র। একটি দেশের মানুষের সার্বিক জীবনমান অনেকাংশেই রাষ্ট্রীয় নীতির ওপর নির্ভর করে। কেননা, নাগরিকদের সার্বিক বিকাশের পথকে প্রশস্ত করাও রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। আর তাই একটি আত্মমর্যাদাসম্পন্ন জাতি গড়ে তোলার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকাই সর্বাধিক। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে এই বিষয়টি বোঝানো হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল
"জাতিকে আত্মমর্যাদাসম্পন্ন করে তোলাও রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব।"…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর