উদ্দীপকের সাথে 'মানব-কল্যাণ' প্রবন্ধের সাদৃশ্য-বৈসাদৃশ্য আলোকপাত কর।
উত্তর: • উদ্দীপকের বিষয়বস্তুর সাথে 'মানব-কল্যাণ' প্রবন্ধের মূল ভাববস্তুর প্রায় সাদৃশ্য হলেও কিছুটা বৈসাদৃশ্যও লক্ষ করা যায়। • ছোট হোক বা বড়- যে ব্যক্তি যে পেশায় নিয়োজিত হোক না কেন, তাকে মানবিক মর্যাদা দিতে হবে। সকল অবমাননাকর অবস্থা থেকে পরস্পর সহযোগিতার মাধ্যমে প্রত্যেক মানুষকেই মর্যাদাপূর্ণ অবস্থায় উত্তরণ ঘটাতে হবে। সেটাকেই প্রকৃত মানব-কল্যাণ বলে অভিহিত করেছেন লেখক। • উদ্দীপকে মানবজীবনের সার্থকতা অর্জনের জন্য ব্যক্তির আত্মমর্যাদাকে গুরুত্ব দিতে বলা হয়েছে। ব্যক্তির সামাজিক কর্মকাণ্ডের ওপর নির্ভর করে সমাজের কল্যাণ ও উন্নয়ন সাধন হয়ে থাকে। প্রত্যেক ক্ষেত্রেই মানুষ মূলত একে অন্যের ওপর নির্ভরশীল। সমাজ ও রাষ্ট্র থেকে গ্রহণ করে ব্যক্তি যেমন নিজের বিকাশসাধন করবে তেমনই ব্যক্তিও সমাজকে সমৃদ্ধ করে তুলতে দায়িত্ব ও কর্তব্য যথাযথ পালন করবে। 'মানব-কল্যাণ' প্রবন্ধে মানুষের কল্যাণ করার কথা বলা হয়েছে। সেই কল্যাণ, যে কল্যাণের মধ্য দিয়ে মানুষ তার অবমাননাকর অবস্থা থেকে মর্যাদপূর্ণ অবস্থানে উত্তরণ করতে পারবে। দান-খয়রাত করা কোনো মানব-কল্যাণের মধ্যে পড়ে না। মানুষকে মর্যাদাদানের দিকটি উদ্দীপকের মতো 'মানব-কল্যাণ' প্রবন্ধের সাদৃশ্য তুলে ধরে। প্রবন্ধে মানুষের সার্বিক কল্যাণের দিকটি উদ্দীপকে অনুপস্থিত। উদ্দীপকে যেখানে সমাজের কল্যাণ ও উন্নয়নের কথা বলা হয়েছে সেখানে 'মানব-কল্যাণ' প্রবন্ধে কেবল মানুষের সার্বিক মঙ্গল করে কল্যাণময় পৃথিবী রচনার প্রক্রিয়া ব্যক্ত করা হয়েছে। • উদ্দীপকের ব্যক্তির আত্মমর্যাদাবোধের সাথে ধর্মের উদ্দেশ্য, সমাজের কল্যাণ ও উন্নয়ন, মানুষের পারস্পরিক নির্ভরশীলতা এবং নিজেকে পরার্থে নিবেদিত করার কথা তুলে ধরা হয়েছে। কিন্তু 'মানব-কল্যাণ' প্রবন্ধে প্রাবন্ধিক কেবল মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস করেছেন। যেখানে প্রত্যেক মানুষ তার অবমাননাকর অবস্থান থেকে মর্যাদাপূর্ণ অবস্থানে উত্তীর্ণ হতে পারে।
HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'মানব-কল্যাণ' প্রবন্ধের সাদৃশ্য-বৈসাদৃশ্য আলোকপাত কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর