"উদ্দীপকের মূলভাব 'মানব-কল্যাণ' প্রবন্ধের মূলভাবকে সামগ্রিকভাবে প্রকাশ করেনি।"- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: • উদ্দীপকের মূলভাব 'মানব-কল্যাণ' প্রবন্ধের মূলভাবকে সামগ্রিকভাবে ফুটিয়ে তোলেনি।- মন্তব্যটি যথার্থ। • মানবকল্যাণের সঙ্গে মানুষের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বিদ্যমান। সমাজে বসবাসকারী মানুষের মধ্যে একে অন্যের প্রতি সহযোগিতার সম্পর্ক গড়ে না উঠলে মানব-মর্যাদা লঙ্ঘিত হয়। ফলে মানবকল্যাণও যথার্থ রূপ পায় না। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানবকল্যাণ ধারণাটির স্বরূপ উন্মোচন করেছেন। সাধারণভাবে অনেকেই দুস্থ মানুষকে দান-খয়রাত করাকে মানবকল্যাণ বলে মনে করেন। লেখকের মতে এটি প্রকৃত মানবকল্যাণ নয়। মানবকল্যাণ হলো মানুষের সর্বাঙ্গীণ মঙ্গলের ইচ্ছা ও প্রচেষ্টা। উদ্দীপকে এ ভাবটির পূর্ণ প্রতিফলন ঘটেনি। সেখানে নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যের কল্যাণে এগিয়ে আসার দিকটি সেখানে মুখ্য হয়ে উঠেছে। মানুষকে অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় উত্তরণ ঘটানোর যে দিকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধে প্রতিফলিত হয়েছে তা উদ্দীপকে নেই। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানবকল্যাণ অর্থে আমাদের প্রতিদিনের ব্যবহারিক জীবনের কল্যাণকে বুঝিয়েছেন। এ দিকটি উদ্দীপকের কবিতাংশে নেই। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক সত্যিকারের কল্যাণ সাধনের যে উপায় ও অন্তরায়গুলো ব্যাখ্যা করেছেন সেগুলো আলোচ্য উদ্দীপকে নেই। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল
"উদ্দীপকের মূলভাব 'মানব-কল্যাণ' প্রবন্ধের মূলভাবকে সামগ্রিকভাবে প্র…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর