বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মরণীয় উক্তি "তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?” উদ্দীপক ও 'মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মরণীয় উক্তি "তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন" উক্তিটির মধ্য দিয়ে যে গভীর মূল্যবোধের উৎসারণ হয় তা উদ্দীপক ও 'মানব-কল্যাণ' প্রবন্ধের ভাববস্তুতেও পরিলক্ষিত হয়। • যুগে যুগে মহৎ ব্যক্তিরা নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে পৃথিবীতে মানবসেবার মহৎ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তারা মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করে মানুষের সার্বিক কল্যাণ করার প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন। • উদ্দীপকের মানব-কল্যাণের স্বরূপকে তুলে ধরা হয়েছে। যেখানে বলা হয়েছে মানবজীবনের প্রকৃত সুখ আস্বাদন করতে হলে নিজের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে অপরের উপকারে নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে হবে। অপরের কারণে এই আত্মত্যাগের মধ্য দিয়ে প্রকৃত মানুষ হওয়া যায়। 'মানব-কল্যাণ' প্রবন্ধে প্রাবন্ধিক দান-খয়রাত না করে মানুষকে তার অবমাননাকর পরিস্থিতি থেকে মর্যাদাপূর্ণ অবস্থানে উন্নীত করাকে প্রকৃত মানব-কল্যাণ বলে অভিহিত করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন অর্থাৎ তুমি যদি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত না-ও কর তাহলেও আমি অপরের উপকারের জন্য নিজেকে নিয়োজিত করব। অন্যের উপকারে নিজেকে উৎসর্গ করার এই বিষয়টি উদ্দীপক ও 'মানব-কল্যাণ প্রবন্ধে সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে। • উদ্দীপক 'মানব-কল্যাণ' প্রবন্ধের মূল ভাববস্তু পর্যালোচনা করে বলা যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন' স্মরণীয় উক্তিটি যে গভীর মূল্যবোধের উৎসারণ করে তা উদ্দীপক ও 'মানব-কল্যাণ' প্রবন্ধ উভয় ক্ষেত্রেই প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মরণীয় উক্তি "তুমি অধম তাই বলিয়া আমি উ…
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর