কবিতাংশটিতে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? বুঝিয়ে দাও।
উত্তর: • কবিতাংশটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার দিকটিকে প্রতিফলিত করেছে। • সমাজে বসবাসকারী প্রত্যেক মানুষই একে অন্যের সঙ্গে সম্পর্কিত। এই সম্পর্কের বাইরে মানুষের সঙ্গে মানুষের যে হৃদয়ের বন্ধন তার মাধ্যমেই, পারস্পরিক সহযোগিতা ও সম্মানের মনোভাব গড়ে ওঠে। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানব-কল্যাণ ধারণাটির তাৎপর্য নিরূপণ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন মানুষের পারস্পরিক বন্ধনের কথা। এ সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্প্রীতি-সহযোগিতা। এই পারস্পরিক সম্পর্ক না থাকলে মানব-কল্যাণ নিছক লোক-দেখানো বিষয়ে পরিণত হয়। উদ্দীপকের কবিতাংশেও সবার মিলেমিশে, সুখে-দুঃখে একসঙ্গে বেঁচে থাকার প্রত্যয় ব্যক্ত হয়েছে। পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার বিষয়টিই স্পষ্ট হয়ে উঠেছে। এভাবে উদ্দীপকের কবিতাংশটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের সম্প্রীতি ও সহযোগিতার দিকটিকে প্রতিফলিত করেছে।
HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল
কবিতাংশটিতে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? বুঝি…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর