উদ্দীপকের সাথে 'মানব-কল্যাণ' প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধর।
উত্তর: • উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের সত্যিকারের মানবসেবার আলোচনার দিক থেকে সাদৃশ্যপূর্ণ। • আত্মস্বার্থে মগ্ন না থেকে নিজেকে পরোপকারে উৎসর্গ করার মধ্যেই জীবনের সার্থকতা নির্ভর করে। সংকীর্ণ স্বার্থে নিজেকে আবদ্ধ রাখলে জীবন ব্যর্থতায় পর্যবসিত হয়। • উদ্দীপকে ভেলরি টেইলরের বাংলাদেশে সিআরপি প্রতিষ্ঠা করে মানবসেবায় আত্মনিয়োগের বিষয়টি তুলে ধরা হয়েছে। তিনি এ দেশে প্রতিবন্ধী ও পক্ষাঘাতগ্রস্ত মানুষের কল্যাণে হাসপাতাল, পুনর্বাসন কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে পঙ্গুত্বের শিকার হাজার হাজার মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তার গড়া সিআরপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভেলরি টেইলরের মানবসেবার এই মহৎ উদ্যোগ ও কর্মকাণ্ড 'মানব-কল্যাণ' প্রবন্ধের সত্যিকারের মানবসেবার বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ প্রবন্ধে লেখক মানুষকে স্বার্থ ত্যাগ করে মানুষের বৃহত্তর কল্যাণে এগিয়ে আসার আহ্বান করেছেন। এর সঙ্গে উদ্দীপকের ভেলরি টেইলরের সেবাধর্মী কর্মকাণ্ডের মিল রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'মানব-কল্যাণ' প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধর।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর