শেয়ারFacebookWhatsApp

'আমার পথ' প্রবন্ধে সবচেয়ে বড়ো ধর্ম কী?

উত্তর: আমার পথ প্রবন্ধে মানুষ ধর্মই বড় ধর্ম।

HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল

'আমার পথ' প্রবন্ধে সবচেয়ে বড়ো ধর্ম কী?

উদ্দীপক

পরের মুখে শেখা বুলি পাখির মতো কেন বলিস? পরের ভঙ্গি নকল করে নটের মতো কে চলিস? তোর নিজস্ব সর্বাঙ্গে তোরে দিলেন বিধাতা আপন হাতে, মুছে সেটুকু বাজে হলি, গৌরব কি বাড়ল তাতে? আপনারে যে ভেঙ্গে চুরে গড়তে চায় পরের ছাঁচে অলীক, ফাঁকি মেকি সে জন নামটা তার কদিন বাঁচে?

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

আমার পথ প্রবন্ধে মানুষ ধর্মই বড় ধর্ম।

উত্তর

যে নিজের ধর্মকে চিনেছে, সে অন্য ধর্মকে ঘৃর্ণা করতে পারে না- উক্তিটিতে সত্যকে বড় করে দেখানো হয়েছে। সত্যের পূজারী কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধে মানব ধর্মকে বড় ধর্ম বলেছেন। সত্যকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে। নিজের ভিতর ভালোলাগা কাজ করে। যার মনে মিথ্যা তার মনে ভয় থাকে। সত্যের বিপরীত পথ হচ্ছে বিপথ। সত্যকে চিনতে পারলে অন্তরে মিথ্যার ভয় থাকে না। ফলে রাজ ভয়, লোকভয় কোনো ভয়ই নিজেকে বিপথগামী করতে পারবে না। এজন্য সবার আগে নিজের ধর্মে সত্যকে চিনতে হবে।

উত্তর

উদ্দীপকের ভাবনা আর "আমার পথ" প্রবন্ধে আমিত্বের সাদৃশ্য হচ্ছে আত্নকে চেনা। আত্নকে চিনলেই আত্মনির্ভরতা আসে। যে সত্যকে চিনেছে, সে মিথ্যাকে ভয় পায় না। যে পথ সত্যের বিরোধী , সে পথ বিপথ। নিজের সত্যকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু, পথপ্রদর্শক কান্ডারি বলে জানা, এটা দম্ব নয়, অহংকার নয়- এটা আত্নকে চেনার সহজ স্বীকারোক্তি। আর যদি এটাকে ভুল করে অহংকার বলে ধারণা করা হয় তবুও মন্দের ভালো। কেননা মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। নিজেকে চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার মনে জানলে নিজের উপর অটুট বিশ্বাস আসে। আত্নকে চেনা নিজের সত্যকে বড় মনে করার দম্ভ - আর যাইহোক ভন্ডামি নয়। এ দম্ভ শীর উচুঁ করে, পুরুষ করে, মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে। আমার পথ প্রবন্ধে আমিত্ব নিয়ে মহাত্মা গান্ধীজির একটি বাক্য আছে যা উদ্দীপকে ফুটে উঠেছে। "আমি আছি" কথাটিকে যদি পরালম্বন মনে না করে নিজের কথা বিবেচনা করা হয় তাহলে নিজেকে অনেক দুর নিয়ে যাওয়া সম্ভব। সুতরাং বলা যায়, উদ্দীপক এবং আমার পথ প্রবন্ধে আমিত্বের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকের মুলভাবটি হচ্ছে সবার আগে নিজের সত্যকে চেনা। এই চরিত্রটি যদি ব্যক্তিতে প্রতিফলন ঘটতো তাহলে বিশ্বে আদর্শ মানুষে পরিপূর্ণ হয়ে যেতো। পরের কথা বা কাজ কখনো গৌরবের হয় না। বরং নিজের ব্যক্তিত্ত্ব এবং সত্যকে ধ্বংস করে দেয়। তাছাড়া প্রতিটি কাজে অন্যের উপর নির্ভরশীলতা চলে আসে। অন্যের জিনিস দিয়ে নিজে কিছু করলে সেখানে গৌরবের কিছু হয় না। পরালম্বন মানুষকে নিষ্ক্রিয় করে ফেলে। আত্নকে চিনলেই আত্মনির্ভরতা আসে। এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যিই আমাদের আসবে, সেদিন আমরা স্বাধীন হব। যার ভিত্তি পচে গেছে, তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাথলে তার উপর যতই ইমারত করা হোক খাড়া রাখা যাবে না। প্রত্যেক বার ভেঙে যাবে। যার ভিতরে ভয়, তার বাইরেও ভয়। অতএব যে মিথ্যাকে চিনে, সে মিছামিছি তাকে ভয়ও করে না। যার মনে মিথ্যা, সেই কেবল মিথ্যাকে ভয় পায়। নিজেকে চিনলে মনের মধ্যে আপনা আপনি জোর আসে, ফলে সে আপন সত্য ছাড়া অন্য কাউকে কুনিশ করতে পারে না। এজন্য অন্যকে কপি না করে নিজেকে চিনতে হবে। এসব গুন যদি ব্যক্তির ক্ষেত্রে তৈরি হতো তাহলে বিশ্ব আদর্শ হত।
HSCBangla 1st Paperগদ্য : আমার পথসরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

  • মৃত্যু-ক্ষুধা
  • ব্যথার দান
  • রিক্তের বেদন
  • রুদ্র-মঙ্গল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কুর্নিশ' শব্দের অর্থ কী?

  • সম্ভাষণ
  • অভিবাদন
  • সমাদর
  • অভিনন্দন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'আমার পথ' প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

  • যে নিজ ধর্ম মেনে চলে
  • যে নিজ ধর্মের সত্যকে চিনেছে
  • অসাম্প্রদায়িক ব্যক্তি
  • পরমতসহিষ্ণু ব্যক্তি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে-

দিনাজপুর বোর্ড

  • অজ্ঞতার
  • স্বাবলম্বনহীনতার
  • মূর্খতার
  • আর্থিক দীনতার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'মেকি' শব্দের অর্থ কী?

  • মিথ্যা
  • হেঁয়ালি
  • ছলনা
  • মেয়েলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমার পথ' প্রবন্ধের লেখক কী দুলিয়ে পথে বাহির হলেন?

  • জাতীয় পতাকা
  • বাঁশের লাঠি
  • আগুনের ঝান্ডা
  • পিতলের বাঁশি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'রুদ্র-মঙ্গল' কী ধরনের গ্রন্থ?

  • কাব্য
  • উপন্যাস
  • প্রবন্ধ
  • গল্প

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?

দিনাজপুর বোর্ড

  • অভিশাপ-রথের সারথি
  • পথপ্রদর্শক কান্ডারি
  • সত্য-পথের দিশারি
  • আগুনের সম্মার্জনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আমার পথ' প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

যশোর বোর্ড

  • জড়তামুক্তি
  • সত্যের পথ
  • তারুণ্য
  • ভয়হীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রাজবন্দির জবানবন্দি' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

  • কাব্যগ্রন্থ
  • প্রবন্ধগ্রন্থ
  • নাট্যগ্রন্থ
  • গল্পগ্রন্থ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান?

  • ৪০ বছর
  • ৪১ বছর
  • ৪২ বছর
  • ৪৩ বছর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক বিনয়ের চেয়ে সত্যের অহংকারকে উত্তম বলেছেন কেন?

  • বিনয় দাসত্ব সৃষ্টি করে বলে
  • বিনয় দম্ভ নষ্ট করে বলে
  • বিনয় আপন সত্যকে ঢেকে দেয় বলে
  • বিনয়ে হীনস্বার্থ লুকিয়ে থাকে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।