"আমার কর্ণধার আমি"- ব্যাখ্যা কর।
উত্তর: "আমার কর্ণধার আমি"- এই কথা দ্বারা লেখক নিজেকেই নিজের গুরু মানতে চেয়েছেন। 'আমার পথ' প্রবন্ধে লেখক আপন সত্যের আলোয় মানুষকে পথ চলার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে নিজের শক্তিতে যার বিশ্বাস নেই, আস্থা নেই, সেই অন্যের কাছে মাথা নত করে। এই ক্ষেত্রে লেখক নিজের শক্তির ওপর প্রচণ্ড বিশ্বাসী তিনি নিজের সত্যকেই কুর্নিশ করেন। প্রত্যেক মানুষের মধ্যেই এক-একটা সত্যের সত্তা থাকে। ব্যক্তি যখন তার সেই সত্যকে আবিষ্কার করতে পারে তখন সে নিজেকে ছাড়া অন্য কাউকে গুরু বা কর্ণধার বলে মানতে চায় না। লেখক চান সবার মধ্যে সেই সত্য আবিষ্কৃত হোক এবং সেই সত্যকে নিজের পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করুক।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
"আমার কর্ণধার আমি"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর