শেয়ারFacebookWhatsApp

'আমি সে দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত।' ব্যাখ্যা কর।

উত্তর: মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় করে, পরাবলম্বনের মতো দাসত্ব থেকে মুক্ত থাকা প্রসঙ্গে কাজী নজরুল ইসলাম আলোচ্য উক্তিটি করেছেন। 'আমার পথ' প্রবন্ধে লেখক পরাবলম্বনকে সবচেয়ে বড়ো দাসত্ব বলেছেন। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই দেশ উদ্ধার হয়ে যাবে না, নিজের বা জাতির মুক্তি আসবে না। লেখকের মতে, যার অন্তরে গোলামির ভাব সে বাইরের গোলামি থেকে মুক্তি পায় না। লেখক ভুল করতে রাজি আছেন, কিন্তু ভণ্ডামি করতে প্রস্তুত নন। তিনি বলেছেন, তাঁর এমন কোনো গুরু নেই, যার খাতিরে তিনি কোনো সত্যের আগুন অস্বীকার করে মিথ্যাকে প্রশ্রয় দেবেন । তিনি এ ধরনের দাসত্ব থেকে মুক্ত।

HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল

'আমি সে দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত।' ব্যাখ্যা কর।

উদ্দীপক

সত্য নিজের শক্তিতে বলীয়ান। সেজন্য সত্য কখনো অন্যের ওপর নির্ভলশীল নয়। সত্যের শক্তি না থাকলে পৃথিবী এতদিন টিকে থাকতো না। সমাজের পরতে পরতে যে অসত্য লুকিয়ে আছে তার চিত্র বাস্তবায়িত হতো। বাস্তব জীবনে সত্যের সাধনা জীবনকে সার্থক ও সুন্দর করে তোলে। তাই সত্যের শক্তি সার্বজনীন।

Comilla · 2023

উত্তর

যার অন্তরে গোলামির ভাব সে বাইরের গোলামি থেকে রেহাই পায়না।

উত্তর

মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় করে, পরাবলম্বনের মতো দাসত্ব থেকে মুক্ত থাকা প্রসঙ্গে কাজী নজরুল ইসলাম আলোচ্য উক্তিটি করেছেন। 'আমার পথ' প্রবন্ধে লেখক পরাবলম্বনকে সবচেয়ে বড়ো দাসত্ব বলেছেন। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই দেশ উদ্ধার হয়ে যাবে না, নিজের বা জাতির মুক্তি আসবে না। লেখকের মতে, যার অন্তরে গোলামির ভাব সে বাইরের গোলামি থেকে মুক্তি পায় না। লেখক ভুল করতে রাজি আছেন, কিন্তু ভণ্ডামি করতে প্রস্তুত নন। তিনি বলেছেন, তাঁর এমন কোনো গুরু নেই, যার খাতিরে তিনি কোনো সত্যের আগুন অস্বীকার করে মিথ্যাকে প্রশ্রয় দেবেন । তিনি এ ধরনের দাসত্ব থেকে মুক্ত।

উত্তর

উদ্দীপকের মূল ভাব আমার পথ প্রবন্ধের সত্যের প্রতি একনিষ্ঠ থাকা এর সাথে সদস্যপূর্ণ। আমার পথ প্রবন্ধে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন সত্য ও কল্যাণের পথই হচ্ছে তার পথ। লেখক অসত্যকে, অন্যায়কে, ভণ্ডামিকে, সাম্প্রদায়িকতাকে কোনোভাবেই মানতে চান না । তিনি দেশের মানুষকে আত্মশক্তিতে বলীয়ান করে তাদেরকে আত্মনির্ভর ও স্বাবলম্বী করতে চান। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি সেসব সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করে মানুষকে সচেতন করে তুলতে চান, যাতে তারা সত্যকে, কল্যাণকে চিনতে পারে। তাহলেই তারা নিজেদের চিনতে পারবে এবং সত্য ও কল্যাণের পথ অনুসরণ করে স্বাধীন সত্তার জয় ঘোষণা করতে পারবে।

উত্তর

উদ্দীপক এ যে প্রাণশক্তি প্রকাশিত হয়েছে তা আমার পথ প্রবন্ধে স্পষ্ট রূপে বর্ণনা করা হয়েছে। সত্য হচ্ছে নিজ সত্তা। কবি প্রবন্ধে বলেছেন আমার কর্ণধার আমি আমার পথ দেখাবে আমার সত্য। আত্মশক্তিতে বলীয়ান হতে হলে নিজেকে আবিষ্কার করতে হয়। সত্যকে কর্ণধার বলে মানতে হয়, নিজেকে চিনে নিজের শক্তির ওপর অটুট বিশ্বাস স্থাপন করতে হয়। আর তাহলেই স্বাবলম্বী হওয়ার পথ খুলে যায়।নিজের অন্তরের সত্যকে যারা উপলব্ধি করতে পারে তারাই প্রকৃত মানুষ। তারা সমাজ, দেশ ও জাতির মঙ্গল প্রত্যাশী। এ প্রত্যাশা থেকেই তারা সমাজের কুসংস্কার, মিথ্যা আর ভণ্ডামির মূলোৎপাটন করে সত্যকে প্রতিষ্ঠিত করতে চান। 'আমার পথ' প্রবন্ধে লেখক সত্য পথের স্বরূপ তুলে ধরেছেন। উদ্দীপকেও দেখা যায়, বলা হয়েছে সত্য নিজের শক্তিতে বলীয়ান। সেজন্য সত্য কখনো অন্যের ওপর নির্ভলশীল নয়।সমাজের পরতে পরতে যে অসত্য লুকিয়ে আছে তার চিত্র বাস্তবায়িত হতো। সর্বোপরি উদ্দীপক এবং আমার পথ প্রবন্ধে লেখক উভয় ই সত্যের গুণগান করেছেন এবং সত্যকে আগলে ধরে জীবনযাপন করতে বলেছেন।
HSCBangla 1st Paperগদ্য : আমার পথComilla
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

  • মৃত্যু-ক্ষুধা
  • ব্যথার দান
  • রিক্তের বেদন
  • রুদ্র-মঙ্গল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কুর্নিশ' শব্দের অর্থ কী?

  • সম্ভাষণ
  • অভিবাদন
  • সমাদর
  • অভিনন্দন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'আমার পথ' প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

  • যে নিজ ধর্ম মেনে চলে
  • যে নিজ ধর্মের সত্যকে চিনেছে
  • অসাম্প্রদায়িক ব্যক্তি
  • পরমতসহিষ্ণু ব্যক্তি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে-

দিনাজপুর বোর্ড

  • অজ্ঞতার
  • স্বাবলম্বনহীনতার
  • মূর্খতার
  • আর্থিক দীনতার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'মেকি' শব্দের অর্থ কী?

  • মিথ্যা
  • হেঁয়ালি
  • ছলনা
  • মেয়েলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমার পথ' প্রবন্ধের লেখক কী দুলিয়ে পথে বাহির হলেন?

  • জাতীয় পতাকা
  • বাঁশের লাঠি
  • আগুনের ঝান্ডা
  • পিতলের বাঁশি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'রুদ্র-মঙ্গল' কী ধরনের গ্রন্থ?

  • কাব্য
  • উপন্যাস
  • প্রবন্ধ
  • গল্প

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?

দিনাজপুর বোর্ড

  • অভিশাপ-রথের সারথি
  • পথপ্রদর্শক কান্ডারি
  • সত্য-পথের দিশারি
  • আগুনের সম্মার্জনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আমার পথ' প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

যশোর বোর্ড

  • জড়তামুক্তি
  • সত্যের পথ
  • তারুণ্য
  • ভয়হীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রাজবন্দির জবানবন্দি' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

  • কাব্যগ্রন্থ
  • প্রবন্ধগ্রন্থ
  • নাট্যগ্রন্থ
  • গল্পগ্রন্থ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান?

  • ৪০ বছর
  • ৪১ বছর
  • ৪২ বছর
  • ৪৩ বছর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক বিনয়ের চেয়ে সত্যের অহংকারকে উত্তম বলেছেন কেন?

  • বিনয় দাসত্ব সৃষ্টি করে বলে
  • বিনয় দম্ভ নষ্ট করে বলে
  • বিনয় আপন সত্যকে ঢেকে দেয় বলে
  • বিনয়ে হীনস্বার্থ লুকিয়ে থাকে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।