শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের সমগ্র ভাবটিকে ধারণ করতে পেরেছে কি? তোমার মতের পক্ষে যুক্তি দাও ।

উত্তর: উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের সমগ্র ভাবটিকে ধারণ করতে পারে নি। আংশিক ভাব ধারণ করেছে। আমার পথ” প্রবন্ধে নজরুল এমন এক 'আমি'র আবাহন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ; সত্য প্রকাশে তিনি নির্ভীক অসংকোচ। তাঁর এই 'আমি'-ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছাস জাগায়। নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক 'আমি'র সীমায় ব্যাপ্ত করতে চেয়েছেন; একইসঙ্গে, এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে 'আমরা' হয়ে উঠতে চেয়েছেন। স্বনির্ধারিত এই জীবন-সংকল্পকে তিনি তাঁর মতাে আরও যারা সত্যপথের পথিক হতে আগ্রহী তাদের উদ্দেশে ছড়িয়ে দিতে চান। এই সত্যের উপলব্ধি কবির প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু। তিনি তাই অনায়াসে বলতে পারেন, 'আমার কর্ণধার আমি। আমার পথ দেখাবে আমার সত্য।' রুদ্র-তেজে মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলােয় নিজেকে চিনে নিতে সাহায্য করে নজরুলের এই 'আমি' সত্তা। তাঁর পথনির্দেশক সত্য অবিনয়কে মেনে নিতে পারে কিন্তু অন্যায়কে সহ্য করে না। সমাজ ও সমকাল পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রাবন্ধিক দেখেছেন যে, সুস্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে তৈরি হয় পরনির্ভরতা, আহত হয় আমাদের ব্যক্তিত্ব। উদ্দীপকে যেমন বলা হয়েছে, সোনার চামচ মুখে দিয়ে জন্মায় আর কটি লোক। শতকরা প্রায় নিরানব্বই জন মানুষকেই চেষ্টা করতে হয়।সুখ চেষ্টারই ফল—দেবতার দান নয়। কথায় আছে, ঈশ্বর তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে। উদ্দীপকের মূলভাব ও বিষয়বস্তু ছিল চেষ্টার মাধ্যমে এ জগতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা ঈশ্বর ও পর্যন্ত চেষ্টা ছাড়া কাউকে কোন কিছু দান করেন না কিন্তু আমার পথ প্রবন্ধে আমরা দেখতে পাই শুধু নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা বাদেও নিজের ইচ্ছাশক্তি এবং সত্যকে নিজের মনে করে এগিয়ে যাওয়া। উদ্দীপকে শুধুমাত্র কষ্টের মাধ্যমে অর্জিত সূত্রে প্রকৃত সুখের কথা বলা হয়েছে কিন্তু আমার পথ প্রবন্ধে মানুষের প্রকৃত সুখ মানুষের প্রকৃত জীবন ব্যবস্থা সকল কিছুই তার সত্যকে ঘিরে তার ব্যক্তিত্ব কে ঘিরে। যা উদ্দীপকে সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি।

HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল

উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের সমগ্র ভাবটিকে ধারণ করতে পেরেছে কি? তো…

উদ্দীপক

সোনার চামচ মুখে দিয়ে জন্মায় আর কটি লোক। শতকরা প্রায় নিরানব্বই জন মানুষকেই চেষ্টা করতে হয়, জয় করে নিতে হয় জগৎকে। বাঁচে সে লড়াই করে প্রতিকূলতার সঙ্গে। পলাতকের স্থান এই জগতে নেই। চেষ্টা ছাড়া আত্মপ্রতিষ্ঠা অসম্ভব। সুখ চেষ্টারই ফল—দেবতার দান নয়। কথায় আছে, ঈশ্বর তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে। নির্ভীক সত্য সাধক, দৃঢ় আত্মবিশ্বাসী এবং পরমতসহিষ্ণু ব্যক্তিমাত্রই চেষ্টার মাধ্যমে তৈরি করে নিতে পারে নিজের পথ ।

Sylhet · 2023

উত্তর

'কর্ণধার' শব্দটির অর্থ মাঝি বা কান্ডারী।

উত্তর

আমার পথ' প্রবন্ধে সবচেয়ে বড় দাসত্ব বলতে পরাবলম্বনকে বোঝানো হয়েছে। আত্মনির্ভরতা থেকেই স্বাধীনতা আসে। লেখকের বিশ্বাস, নিজের সত্যকে নিজের কর্ণধার মনে করলে আপন শক্তির ওপর অটুট বিশ্বাস আসে। এমন স্বাবলম্বনের কথা শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধী। কিন্তু জনগণ মহাত্মা গান্ধীর সেই স্বাবলম্বনের কথা না বুঝে তাঁর ওপর নির্ভর করতে শুরু করে। এটিই হলো পরাবলম্বন। পরাবলম্বন আত্মশক্তিকে নষ্ট করে দেয় বলে তৈরি হয়। মানসিক দাসত্ব। তাই 'আমার পথ' প্রবন্ধে পরাবলম্বনকে সবচেয়ে বড় দাসত্ব বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের যে বিষয়টি ফুটে উঠেছে নিজ অবস্থান তৈরিতে অটল থাকা। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক অন্তরের গোলামি বলতে পরাবলম্বনকে বুঝিয়েছেন আর এই পরাবলম্বনের কারণে মানুষের মধ্যে বাইরের গোলামীও দেখা যায়। নিজের সত্যকে নিজের কর্ণধার করলে, নিজেকে চিনলে এবং নিজের শক্তির ওপর অটুট বিশ্বাস থাকলে মানুষ আত্মনির্ভর হয়ে ওঠে। আত্মনির্ভ মানুষকে অন্তরের গোলামি থেকে মুক্ত করে। কিন্তু পরনির্ভরশীলতা মনে দাসত্ব তৈরি করে। এর ফলে মানুষের বাইরের গোলামীও ফুটে ওঠে। আর এই অন্তরের গোলামী এবং বাইরের গোলামীর মনোভাব থেকে মানুষ নিজে নিষ্ক্রিয় থেকে অন্যের উপর নির্ভর করে থাকে। এর ফলে মানুষ দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে থাকে। কারো মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় করে, পরালম্বনের মতো দাসত্ব থেকে মুক্ত থাকা প্রসঙ্গে কাজী নজরুল ইসলাম আলোচ্য উক্তিটি করেছেন। 'আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল পরাবলম্বনকে সবচেয়ে বড় দাসত্ব বলেছেন। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই দেশ উদ্ধার হয়ে যাবে না, নিজের বা জাতির মুক্তি আসবে না। যার অন্তরে গোলামীর ভাব সে বাইরের গোলামী থেকে মুক্তি পাবে কীভাবে? কবি ভুল করতে রাজি আছেন, কিন্তু ভণ্ডামি করতে প্রস্তুত নন। তিনি বলেছেন, তাঁর এমন কোন গুরু নেই, যার খাতিরে তিনি কোন সত্যের আগুন অস্বীকার করে মিথ্যাকে প্রশয় দেবেন। তিনি এ ধরনের দাসত্ব থেকে মুক্ত। আমার পথ প্রবন্ধে এবং উদ্দীপকে যে বিষয়টি একই রকম তা হচ্ছে মিথ্যা ভন্ডামিকে প্রশ্রয় না দিয়ে পরা লম্বন কে প্রশ্রয় না দিয়ে সমাজে কষ্ট করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা।

উত্তর

উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের সমগ্র ভাবটিকে ধারণ করতে পারে নি। আংশিক ভাব ধারণ করেছে। আমার পথ” প্রবন্ধে নজরুল এমন এক 'আমি'র আবাহন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ; সত্য প্রকাশে তিনি নির্ভীক অসংকোচ। তাঁর এই 'আমি'-ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছাস জাগায়। নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক 'আমি'র সীমায় ব্যাপ্ত করতে চেয়েছেন; একইসঙ্গে, এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে 'আমরা' হয়ে উঠতে চেয়েছেন। স্বনির্ধারিত এই জীবন-সংকল্পকে তিনি তাঁর মতাে আরও যারা সত্যপথের পথিক হতে আগ্রহী তাদের উদ্দেশে ছড়িয়ে দিতে চান। এই সত্যের উপলব্ধি কবির প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু। তিনি তাই অনায়াসে বলতে পারেন, 'আমার কর্ণধার আমি। আমার পথ দেখাবে আমার সত্য।' রুদ্র-তেজে মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলােয় নিজেকে চিনে নিতে সাহায্য করে নজরুলের এই 'আমি' সত্তা। তাঁর পথনির্দেশক সত্য অবিনয়কে মেনে নিতে পারে কিন্তু অন্যায়কে সহ্য করে না। সমাজ ও সমকাল পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রাবন্ধিক দেখেছেন যে, সুস্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে তৈরি হয় পরনির্ভরতা, আহত হয় আমাদের ব্যক্তিত্ব। উদ্দীপকে যেমন বলা হয়েছে, সোনার চামচ মুখে দিয়ে জন্মায় আর কটি লোক। শতকরা প্রায় নিরানব্বই জন মানুষকেই চেষ্টা করতে হয়।সুখ চেষ্টারই ফল—দেবতার দান নয়। কথায় আছে, ঈশ্বর তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে। উদ্দীপকের মূলভাব ও বিষয়বস্তু ছিল চেষ্টার মাধ্যমে এ জগতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা ঈশ্বর ও পর্যন্ত চেষ্টা ছাড়া কাউকে কোন কিছু দান করেন না কিন্তু আমার পথ প্রবন্ধে আমরা দেখতে পাই শুধু নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা বাদেও নিজের ইচ্ছাশক্তি এবং সত্যকে নিজের মনে করে এগিয়ে যাওয়া। উদ্দীপকে শুধুমাত্র কষ্টের মাধ্যমে অর্জিত সূত্রে প্রকৃত সুখের কথা বলা হয়েছে কিন্তু আমার পথ প্রবন্ধে মানুষের প্রকৃত সুখ মানুষের প্রকৃত জীবন ব্যবস্থা সকল কিছুই তার সত্যকে ঘিরে তার ব্যক্তিত্ব কে ঘিরে। যা উদ্দীপকে সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি।
HSCBangla 1st Paperগদ্য : আমার পথ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কুর্নিশ' শব্দের অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'আমার পথ' প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে-

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'মেকি' শব্দের অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমার পথ' প্রবন্ধের লেখক কী দুলিয়ে পথে বাহির হলেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'রুদ্র-মঙ্গল' কী ধরনের গ্রন্থ?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আমার পথ' প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

যশোর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রাজবন্দির জবানবন্দি' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক বিনয়ের চেয়ে সত্যের অহংকারকে উত্তম বলেছেন কেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের সমগ্র ভাবটিকে ধারণ করতে পেরেছে কি? তো… | Prosthuti