শেয়ারFacebookWhatsApp

কবি নিজেকে 'অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?

উত্তর: সমাজের অনিয়ম ভেঙে ফেলতে লেখকের যে অবস্থান তা বোঝাতে কবি নিজেকে 'অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন। 'আমার পথ' প্রবন্ধে লেখক বলেছেন যে সমাজের প্রচলিত, পুরানো নিয়ম-কানুন ভেঙে নতুনকে প্রতিষ্ঠা করা অতটা সহজ কাজ নয়। এক্ষেত্রে প্রতিনিয়ত সমাজরক্ষকদের অত্যাচার-নির্যাতনের শিকার হতে হয়। নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, প্রচলিত নিয়মভঙ্গের অভিশাপ পেতে হয়। এসব জেনেও লেখক নিজের বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সব অন্যায়, অবিচার আর অনিয়মের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন এবং নিজেই রথচালকের আসনে বসে 'অভিশাপ-রথের সারথি' হয়েছেন।

HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল

কবি নিজেকে 'অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?

উদ্দীপক

আব্দুল মালেক সারাটি জীবন শিক্ষকতা করেছেন, গড়েছেন আলোকিত মানুষ। অবসরগ্রহণের পর তিনি গড়ে তুলেছেন 'তরুণ সংঘ' নামের সেবা সংগঠন। বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজের পাশাপাশি পথশিশুদের শিক্ষাদান, দুর্নীতি-বিরোধী অভিযান, নৈতিকতা ও তরুণদের মূল্যবোধ বিষয়ক সেমিনারের আয়োজন করেন তিনি। কেউ কেউ তাঁর কাজের প্রশংসা করলেও নিন্দা ও কটূক্তি করেন অনেকেই। তিনি তরুণদের উদ্দেশে বলেন- "মনরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে।"

Jessore · 2024

উত্তর

কাজী নজরুল ইসলামের মতে পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে দেয়।

উত্তর

সমাজের অনিয়ম ভেঙে ফেলতে লেখকের যে অবস্থান তা বোঝাতে কবি নিজেকে 'অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন। 'আমার পথ' প্রবন্ধে লেখক বলেছেন যে সমাজের প্রচলিত, পুরানো নিয়ম-কানুন ভেঙে নতুনকে প্রতিষ্ঠা করা অতটা সহজ কাজ নয়। এক্ষেত্রে প্রতিনিয়ত সমাজরক্ষকদের অত্যাচার-নির্যাতনের শিকার হতে হয়। নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, প্রচলিত নিয়মভঙ্গের অভিশাপ পেতে হয়। এসব জেনেও লেখক নিজের বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সব অন্যায়, অবিচার আর অনিয়মের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন এবং নিজেই রথচালকের আসনে বসে 'অভিশাপ-রথের সারথি' হয়েছেন।

উত্তর

উদ্দীপকের আব্দুল মালেকের মাধ্যমে 'আমার পথ' প্রবন্ধের সত্য পথের পথিক হওয়ার বাণী উচ্চারিত হয়েছে। নিজের অন্তরের সত্যকে যাঁরা উপলব্ধি করতে পারে তারাই প্রকৃত মানুষ। তারা সমাজ, দেশ ও জাতির মঙ্গল প্রত্যাশী। এই প্রত্যাশা থেকেই তারা সমাজের কুসংস্কার, মিথ্যা আর ভণ্ডামির মূলোৎপাটন করে সত্যকে প্রতিষ্ঠিত করতে চান। উদ্দীপকে একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের আলোকিত মানুষ গড়ে তোলার মনোভাবের বাস্তব প্রতিফলন ঘটেছে। তিনি সত্য ও ন্যায়ের পথের সন্ধান দিয়ে প্রকৃত মানবকল্যাণ সাধনে অবদান রেখেছেন। এ দিকটি 'আমার পথ' প্রবন্ধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ প্রবন্ধে লেখক সত্য পথের স্বরূপ তুলে ধরেছেন। সত্য প্রকাশে তিনি নির্ভীক। সত্যের তেজেই তিনি অবিদ্যা, অন্যায়কে ধ্বংস করতে চান। জাগ্রত করতে চান মনুষ্যত্বকে, মানুষের মূল্যবোধকে। উদ্দীপকের আব্দুল মালেকও এই সত্য পথের বাণী উচ্চারণ করেছেন, সত্যের আলোতে আলোকিত হয়ে সমাজকল্যাণে এগিয়ে এসেছেন।

উত্তর

উদ্দীপকের কবিতাংশের বক্তব্য চেতনায় ধারণ করে আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। মন্তব্যটি যথার্থ। সত্যের পথই জীবনের প্রকৃত পথ। জীবনে মিথ্যাকে স্থান দিলে সেই মিথ্যাই ধ্বংস ডেকে আনে। তাই সত্যকে গ্রহণ করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। 'আমার পথ' প্রবন্ধে লেখক তাঁর অন্তরের সত্যকে উন্মোচিত করেছেন। তিনি জানেন এই সত্য যত কঠিনই হোক না কেন, এই সত্যই তাঁকে পথ দেখাবে। এই সত্যের আলোতেই তাঁর হৃদয় আলোকিত হয়ে উঠবে। তিনি এটা বিশ্বাস করেন যে, সত্যের দন্ড যাদের মধ্যে রয়েছে তারাই কেবল অসাধ্য সাধন করতে পারে। উদ্দীপকের কবিতাংশেও এই বিষয়েরই ইঙ্গিত পাওয়া যায়। সত্য যেমনই হোক, তাকে স্বীকার করার, হৃদয়ে ধারণ করার শক্তি থাকতে হবে। যাদের হৃদয় সত্যের আলোয় আলোকিত তারাই আলোকিত পৃথিবী গড়ে তুলতে পারবে। 'আমার পথ' প্রবন্ধে লেখক বলেছেন- মানুষধর্মই সবচেয়ে বড় ধর্ম। নিজের সত্য শক্তি দিয়ে মানুষকে আত্মনির্ভরশীল করাকে তিনি গুরুত্ব দিয়েছেন। উদ্দীপকেও তা প্রকাশ পেয়েছে। তাই বলা যায় যে, যারা সত্য পথের সাধক তারা সমাজে সত্যকে প্রতিষ্ঠা করতে চান। সমাজে সত্য প্রতিষ্ঠিত হলে গোটা পৃথিবী আলোকিত হয়ে উঠবে। আর এই বিচারেই প্রশ্নোক্ত মন্তব্যটিকে যথার্থ বলা যায়।
HSCBangla 1st Paperগদ্য : আমার পথJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

  • মৃত্যু-ক্ষুধা
  • ব্যথার দান
  • রিক্তের বেদন
  • রুদ্র-মঙ্গল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কুর্নিশ' শব্দের অর্থ কী?

  • সম্ভাষণ
  • অভিবাদন
  • সমাদর
  • অভিনন্দন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'আমার পথ' প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

  • যে নিজ ধর্ম মেনে চলে
  • যে নিজ ধর্মের সত্যকে চিনেছে
  • অসাম্প্রদায়িক ব্যক্তি
  • পরমতসহিষ্ণু ব্যক্তি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে-

দিনাজপুর বোর্ড

  • অজ্ঞতার
  • স্বাবলম্বনহীনতার
  • মূর্খতার
  • আর্থিক দীনতার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'মেকি' শব্দের অর্থ কী?

  • মিথ্যা
  • হেঁয়ালি
  • ছলনা
  • মেয়েলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমার পথ' প্রবন্ধের লেখক কী দুলিয়ে পথে বাহির হলেন?

  • জাতীয় পতাকা
  • বাঁশের লাঠি
  • আগুনের ঝান্ডা
  • পিতলের বাঁশি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'রুদ্র-মঙ্গল' কী ধরনের গ্রন্থ?

  • কাব্য
  • উপন্যাস
  • প্রবন্ধ
  • গল্প

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?

দিনাজপুর বোর্ড

  • অভিশাপ-রথের সারথি
  • পথপ্রদর্শক কান্ডারি
  • সত্য-পথের দিশারি
  • আগুনের সম্মার্জনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আমার পথ' প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

যশোর বোর্ড

  • জড়তামুক্তি
  • সত্যের পথ
  • তারুণ্য
  • ভয়হীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রাজবন্দির জবানবন্দি' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

  • কাব্যগ্রন্থ
  • প্রবন্ধগ্রন্থ
  • নাট্যগ্রন্থ
  • গল্পগ্রন্থ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান?

  • ৪০ বছর
  • ৪১ বছর
  • ৪২ বছর
  • ৪৩ বছর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক বিনয়ের চেয়ে সত্যের অহংকারকে উত্তম বলেছেন কেন?

  • বিনয় দাসত্ব সৃষ্টি করে বলে
  • বিনয় দম্ভ নষ্ট করে বলে
  • বিনয় আপন সত্যকে ঢেকে দেয় বলে
  • বিনয়ে হীনস্বার্থ লুকিয়ে থাকে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।