পরাবলম্বনই আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেছে- কীভাবে? ব্যাখ্যা কর।
উত্তর: পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলেছে যেভাবে তা হলো আমরা আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা না করে আমাদের অন্যের দাসত্ব স্বীকার করে নেওয়ার মানসিকতার কারণে। 'আমার পথ' প্রবন্ধে লেখক নিজেকে চেনা, সত্যের পথে অগ্রসর হওয়া ও আত্মনির্ভরতা অর্জনের কথা বলেছেন। প্রত্যেকের স্বাধীন সত্তা রয়েছে। যারা নিজের সত্তাকে সম্মান করতে জানে না তারা চিরকালই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকে। তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার সব চেতনা ও আকাঙ্ক্ষা লোপ পেয়ে যায়। এ কারণে লেখক সবাইকে স্বাবলম্বী হতে বলেছেন। অন্যের ওপর নির্ভরশীল থাকলে মানুষ নিষ্ক্রিয় হয়ে পড়ে। এতে স্বাধীনভাবে বাঁচার মানসিকতা হারিয়ে ফেলে। আমরা আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা না করে অন্যের দাসত্ব স্বীকার করেছি বলে সেই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলেছে।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
পরাবলম্বনই আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেছে- কীভাবে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর