উদ্দীপকের মর্মবাণীটি আমার আমিকে চেনার দিক থেকে 'আমার পথ' প্রবন্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ।
প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম মনে করেন আমার আমিকে চিনতে পারলে নিজেই নিজের কর্ণধার হওয়া যায়। জীবনে নিজেকে চিনতেপারলে, সত্যকে আদর্শ হিসেবে গ্রহণ করলে কখনো পথ থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা নেই। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনতে পারি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না। তাই নিজে সত্যের পথে চললে, সৎ কর্ম করলে দৃঢ় প্রত্যয়ের সাথে জীবন যুদ্ধ অতিক্রম করা যায়।
উদ্দীপকেও আমার আমিকে চেনার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। | আমার আমি তথা নিজেকে চেনা অত্যন্ত কঠিন। নিজেকে চিনতে গেলে | আত্মোপলব্ধির অনেক গভীরে প্রবেশ করতে হয়ে। এই গভীরতা অতল ও অসীম। তাই নিজেকে চিনতে পারলে জগৎ চেনা যায়, জগতে পথ অতিক্রম করতে সহজ ও সুন্দর হয়। এই সত্যকে অবলম্বন করে, সত্যের পথে চললে জীবন সুন্দর ও সহজ হবে। তাই বলা যায়, উদ্দীপকের মর্মবাণীটি আমার আমিকে চেনার দিক থেকে 'আমার পথ প্রবন্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ।