“মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম।”- উক্তিটির তাৎপর্য কী?
উত্তর: উক্তিটির তাৎপর্য হলো, মনুষ্যত্ববোধ জাগ্রত হলে মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তোলা সম্ভব এবং এর মাধ্যমেই মহৎ কাজ সাধন করা যায়। "মানুষ-ধর্ম" বা মানবতা, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষের প্রাণের সম্মিলন ঘটাতে হলে তাদের মধ্যে বিদ্যমান ব্যবধান ঘুচাতে হবে। এর জন্য মানুষের 'মানুষ' পরিচয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এভাবে এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের বিরোধও মিটে যাবে। মনুষ্যত্ববোধের জাগরণ ধর্মের প্রকৃত সত্যকে উন্মোচন করতে পারে। তাই মানুষ-ধর্মকে সবচেয়ে বড় ধর্ম হিসেবে বিবেচনা করা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
“মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম।”- উক্তিটির তাৎপর্য কী?
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর