শেয়ারFacebookWhatsApp

'আমার পথ' প্রবন্ধ অনুযায়ী আত্মাকে চিনলেই কী আসে?

উত্তর: 'আমার পথ'প্রবন্ধ অনুযায়ী আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে

HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল

'আমার পথ' প্রবন্ধ অনুযায়ী আত্মাকে চিনলেই কী আসে?

উদ্দীপক

ইশতিয়াক সাহেব তাঁর সমগ্র জীবন ধরেই সমাজ সচেতনতামূলক ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক কাজ করে চলেছেন। তাঁর আন্তরিক চেষ্টা ও নিরলস পরিশ্রমের কারণে সমাজের বহু অসঙ্গতি দূর হয়েছে এবং বৃক্ষ রোপণের প্রতিও মানুষের মনোযোগ বৃদ্ধি পেয়েছে। এমন অনেক প্রতিষ্ঠিত মানুষ আছেন, যারা ছাত্র অবস্থায় তার সাহায্য নিয়ে বড় হয়েছেন। এর পরেও সমাজে এক শ্রেণির মানুষ আছে, যারা তাঁর কট‚ক্তি ও সমালোচনা করে। এসব শুনে ইশতিয়াক সাহেব বলেন, “সমালোচনাকে ভয় করলে মহৎ কাজ সাধন করা যায় না।”

Comilla · 2022

উত্তর

'আমার পথ'প্রবন্ধ অনুযায়ী আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে

উত্তর

সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন বলেই কবি নিজেকে 'অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন । কবি পুরাতন-জীর্ণ সমাজকে ঢেলে সাজাতে চান। কিন্তু সমাজের নিয়ম পালটাতে গেলে বাধার সম্মুখীন হতে হয়, সমাজরক্ষকদের আক্রমণের শিকার হতে হয়। কবি এ সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। তিনি তাদের অন্যায়কে অভিশাপ হয়ে ধ্বংস করতে চান। তাই তিনি নিজেকে 'অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন

উত্তর

আত্মশক্তিতে উদ্ভাসিত হওয়ায় উদ্দীপকের ইশতিয়াক সাহেবের সাথে 'আমার পথ' প্রবন্ধের প্রাবন্ধিকের সাথে সাদৃশ্যপূর্ণ। 'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক এমন এক 'আমি'র উদ্ভাসন প্রত্যাশা করেছেন, যার পথ নিরেট সত্য; সত্য প্রকাশে যিনি নির্ভীক। তিনি মনে করেন, সত্যের পথে অটল থাকলেই প্রকৃত 'আমি' সত্তাকে চেনা যায় ৷ আর এতে পরনির্ভরতার গ্লানি থেকে মুক্তি পাওয়া যায় এটিই তাঁর বিশ্বাস । উদ্দীপকে দেখা যায়, ইশতিয়াক সাহেব তাঁর সমগ্র জীবন সমাজ সচেতনতামূলক ও পরিবেশ সংরক্ষণে কাজ করেছেন। তাঁর একক চেষ্টাতেই সমাজের অনেক অসংগতি দূর হওয়ার পাশাপাশি বৃক্ষরোপণেও মানুষের আগ্রহ বেড়েছে। এতকিছুর পরেও সমাজের অনেক মানুষ তার সমালোচনা করে। কিন্তু তিনি তাঁর কাজ থেকে এক বিন্দুও সরে আসেননি। 'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামও এমন চেতনাই ধারণ করেন। কেননা, তিনি কেবল আমি সত্তাকেই বিশ্বাস করেন। উদ্দীপকের ইশতিয়াক সাহেবও এই আমি সত্তার দ্বারা তাড়িত হয়েই কোনো কিছুর তোয়াক্কা না করে তাঁর কাজ করে যান। আর এখানেই তাঁদের মিল ।

উত্তর

“সমালোচনাকে যারা উপেক্ষা করতে পারে, তারাই সামনে এগিয়ে যেতে পারে” উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের আলোকে উক্তিটি যথার্থ । 'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম মানুষকে পূর্ণ এক 'আমি'র সীমায় ব্যাপ্ত করতে চেয়েছেন, যেখানে সত্যের উপলব্ধিই কবির প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু। তাঁর কাছে সত্য পথই শেষ কথা। তাই তিনি সত্যের পথে থাকার জন্য 'আমি' আহ্বানে সবাইকে সাড়া দিতে বলেছেন । তিনি মনে করেন, কেবল এই পথই সকল সমালোচনা প্রতিহত করতে পারে। উদ্দীপকের ইশতিয়াক সাহেব সত্যকে অবলম্বন করে সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। এছাড়া তিনি পরিবেশ সংরক্ষণেও কাজ করেন। তিনি অনেক মানুষের উপকার করার পরও তাঁকে নিয়ে নানা সমালোচনা হয়। কিন্তু তিনি তাতে দমে না গিয়ে আপন গতিতে তাঁর কাজ করে যান। তিনি তার সত্যের ওপর আস্থা রাখেন বলেই সকল সমালোচনাকে প্রতিহত করতে পারেন। আলোচ্য প্রবন্ধেও এ দিকটি উঠে এসেছে। 'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক সকলকে আপন সত্তায় বিশ্বাসী হতে বলেছেন, যার পথ হবে নিরেট সত্য পথ। সমালোচনা ও লোকভয়কে তুচ্ছ করে আপন সত্য দ্বারা মনুষ্যত্ববোধের জাগরণ ঘটাতে পারলেই সকল বিরোধ ও অসাম্যের ইতি ঘটবে এটাই প্রাবন্ধিকের বিশ্বাস। আলোচ্য উদ্দীপকের ইশতিয়াক সাহেবের মাঝেও একই চেতনা অনুরণিত হয়েছে। সেখানেও প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু হিসেবে সত্যের উপলব্ধির কথাই বলা হয়েছে, এ কারণেই তিনি কোনো কিছুকেই তোয়াক্কা করেন না। তাঁর মূল উদ্দেশ্য জনকল্যাণ সাধন । তিনি যদি সমালোচনার ভয় করতেন তবে ভালো কাজগুলো তাঁর পক্ষে করা সম্ভব হতো না। এ দিক বিবেচনায় প্রশ্নোক্ত উক্তিটিকে যথার্থ বলা যায় ।
HSCBangla 1st Paperগদ্য : আমার পথComilla
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

  • মৃত্যু-ক্ষুধা
  • ব্যথার দান
  • রিক্তের বেদন
  • রুদ্র-মঙ্গল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কুর্নিশ' শব্দের অর্থ কী?

  • সম্ভাষণ
  • অভিবাদন
  • সমাদর
  • অভিনন্দন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'আমার পথ' প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

  • যে নিজ ধর্ম মেনে চলে
  • যে নিজ ধর্মের সত্যকে চিনেছে
  • অসাম্প্রদায়িক ব্যক্তি
  • পরমতসহিষ্ণু ব্যক্তি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে-

দিনাজপুর বোর্ড

  • অজ্ঞতার
  • স্বাবলম্বনহীনতার
  • মূর্খতার
  • আর্থিক দীনতার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'মেকি' শব্দের অর্থ কী?

  • মিথ্যা
  • হেঁয়ালি
  • ছলনা
  • মেয়েলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমার পথ' প্রবন্ধের লেখক কী দুলিয়ে পথে বাহির হলেন?

  • জাতীয় পতাকা
  • বাঁশের লাঠি
  • আগুনের ঝান্ডা
  • পিতলের বাঁশি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'রুদ্র-মঙ্গল' কী ধরনের গ্রন্থ?

  • কাব্য
  • উপন্যাস
  • প্রবন্ধ
  • গল্প

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?

দিনাজপুর বোর্ড

  • অভিশাপ-রথের সারথি
  • পথপ্রদর্শক কান্ডারি
  • সত্য-পথের দিশারি
  • আগুনের সম্মার্জনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আমার পথ' প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

যশোর বোর্ড

  • জড়তামুক্তি
  • সত্যের পথ
  • তারুণ্য
  • ভয়হীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রাজবন্দির জবানবন্দি' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

  • কাব্যগ্রন্থ
  • প্রবন্ধগ্রন্থ
  • নাট্যগ্রন্থ
  • গল্পগ্রন্থ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান?

  • ৪০ বছর
  • ৪১ বছর
  • ৪২ বছর
  • ৪৩ বছর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক বিনয়ের চেয়ে সত্যের অহংকারকে উত্তম বলেছেন কেন?

  • বিনয় দাসত্ব সৃষ্টি করে বলে
  • বিনয় দম্ভ নষ্ট করে বলে
  • বিনয় আপন সত্যকে ঢেকে দেয় বলে
  • বিনয়ে হীনস্বার্থ লুকিয়ে থাকে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।