'ও রকম' বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক-অনেক ভালো।'- প্রাবন্ধিকের এ উক্তির কারণ ব্যাখ্যা করো।
উত্তর: প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে লেখক মিথ্যা বিনয়ের নিরর্থকতা তুলে ধরেছেন। মানুষ কখনো কখনো বিনয় প্রকাশ করতে গিয়ে মিথ্যার আশ্রয় গ্রহণ করে। লেখক দেখিয়েছেন, সুস্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না পারলে পরনির্ভরতা তৈরি হয়। আহত হয় আমাদের ব্যক্তিত্ব। নজরুলের কাছে এই ভগ্ন আত্মবিশ্বাসের গ্লানি গ্রহণযোগ্য নয়। এর পরিবর্তে তিনি দাম্ভিক হতে রাজি আছেন। কেননা, তার বিশ্বাস সত্যের দাম্ভিকতা মিথ্যা বিনয়ের চেয়ে অনেক ভালো।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
'ও রকম' বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক-অনেক ভালো।'- প্রাবন্ধিকের এ…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর