শেয়ারFacebookWhatsApp

'মানুষ-ধৰ্মই সবচেয়ে বড় ধর্ম” বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর: 'আমার পথ' নামক প্রবন্ধে কাজী নজরুল ইসলাম সত্য বিশ্বাসে বিকশিত প্রাণ প্রাচুর্যে পূর্ণ এক আমি সত্তাকে প্রকাশ করেছেন। যার মূলে আছে মানুষের মুক্তি তথা সব মানুষের কল্যাণ আর শুভ পরিণাম। পৃথিবীতে নানা মত আর পথ আছে, আছে নানা বিশ্বাস আর ধর্মবোধ। তবে এগুলোর মধ্যে মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম। মানুষ যখন এই মানব ধর্মকে সবার ওপরে স্থান দেবে, সব ভুল থেকে বেরিয়ে আসবে, চিন্তা হবে কল্যাণকামী আর মানবপ্রেমী তবেই মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্মিলন ঘটানো সম্ভব হবে। মানুষ্যত্ববোধ জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে, এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরোধ মিটে যাবে। গোটা মানুষ সমাজকে ঐক্যবদ্ধ করা তখনই সম্ভব হবে যখন ঐক্যের মূল হবে এ মানুষ ধর্ম। কাজী নজরুল ইসলাম এই দিকটিই আমাদের সামনে তুলে ধরেছেন।

HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল

'মানুষ-ধৰ্মই সবচেয়ে বড় ধর্ম” বলতে কী বোঝানো হয়েছে?

উদ্দীপক

সজল জীবনে অনেক আত্মপ্রবঞ্চনা করে করে অশেষ যন্ত্রণা ভোগ করেছে। কত রাত্রি অনুশোচনায় তার ঘুম হয়নি। এখন তার আত্মপোলব্ধি হয়েছে। সে ভাবে আমি যা ভাল বুঝি, যা সত্য বুঝি, শুধু সেটুকু প্রকাশ করব। তাতে লোকে যতই নিন্দা করুক, আমি আমার কাছে ছোট হয়ে থাকব না, আত্মপ্রবঞ্চনা করে আর আত্মযন্ত্রণা ভোগ করব না।

Dinajpur · 2023

উত্তর

'রুদ্রমঙ্গল' (১৯২৩) প্রবন্ধগ্রন্থ হতে সংকলিত।

উত্তর

'আমার পথ' নামক প্রবন্ধে কাজী নজরুল ইসলাম সত্য বিশ্বাসে বিকশিত প্রাণ প্রাচুর্যে পূর্ণ এক আমি সত্তাকে প্রকাশ করেছেন। যার মূলে আছে মানুষের মুক্তি তথা সব মানুষের কল্যাণ আর শুভ পরিণাম। পৃথিবীতে নানা মত আর পথ আছে, আছে নানা বিশ্বাস আর ধর্মবোধ। তবে এগুলোর মধ্যে মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম। মানুষ যখন এই মানব ধর্মকে সবার ওপরে স্থান দেবে, সব ভুল থেকে বেরিয়ে আসবে, চিন্তা হবে কল্যাণকামী আর মানবপ্রেমী তবেই মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্মিলন ঘটানো সম্ভব হবে। মানুষ্যত্ববোধ জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে, এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরোধ মিটে যাবে। গোটা মানুষ সমাজকে ঐক্যবদ্ধ করা তখনই সম্ভব হবে যখন ঐক্যের মূল হবে এ মানুষ ধর্ম। কাজী নজরুল ইসলাম এই দিকটিই আমাদের সামনে তুলে ধরেছেন।

উত্তর

উদ্দীপকের সাথে 'আমার পথ' প্রবন্ধের আত্মশক্তিতে উদ্ভাসিত হওয়ার সাথে সাদৃশ্যপূর্ণ । 'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক এমন এক 'আমি'র উদ্ভাসন প্রত্যাশা করেছেন, যার পথ নিরেট সত্য; সত্য প্রকাশে যিনি নির্ভীক। তিনি মনে করেন, সত্যের পথে অটল থাকলেই প্রকৃত 'আমি' সত্তাকে চেনা যায়। . আর এতে পরনির্ভরতার গ্লানি থেকে মুক্তি পাওয়া যায় এটিই তাঁর বিশ্বাস । উদ্দীপকের সজলও অনেক আত্মপ্রবঞ্চনা ভোগ করে সত্য প্রকাশে প্রয়াস হয়। সে সিদ্ধান্ত নেয় যে সে সত্য প্রকাশে পিছপা হবে না। সদা সত্যের উপরে আস্থা রাখবে। 'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক সকলকে আপন সত্তায় বিশ্বাসী হতে বলেছেন যা উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকের সাথে 'আমার পথ' প্রবন্ধের আত্মশক্তিতে উদ্ভাসিত হওয়ার সাথে সাদৃশ্যপূর্ণ । 'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক এমন এক 'আমি'র উদ্ভাসন প্রত্যাশা করেছেন, যার পথ নিরেট সত্য; সত্য প্রকাশে যিনি নির্ভীক। তিনি মনে করেন, সত্যের পথে অটল থাকলেই প্রকৃত 'আমি' সত্তাকে চেনা যায়। . আর এতে পরনির্ভরতার গ্লানি থেকে মুক্তি পাওয়া যায় এটিই তাঁর বিশ্বাস । উদ্দীপকের সজলও অনেক আত্মপ্রবঞ্চনা ভোগ করে সত্য প্রকাশে প্রয়াস হয়। সে সিদ্ধান্ত নেয় যে সে সত্য প্রকাশে পিছপা হবে না। সদা সত্যের উপরে আস্থা রাখবে। 'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক সকলকে আপন সত্তায় বিশ্বাসী হতে বলেছেন যা উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ। 'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক সকলকে আপন সত্তায় বিশ্বাসী হতে বলেছেন, যার পথ হবে নিরেট সত্য পথ। সমালোচনাও লোকভয়কে তুচ্ছ করে আপন সত্য দ্বারা মনুষ্যত্ববোধের জাগরণ ঘটাতে পারলেই সকল বিরোধ ও অসাম্যের ইতি ঘটবে এটাই প্রাবন্ধিকের বিশ্বাস। আলোচ্য উদ্দীপকের ইশতিয়াক সাহেবের মাঝেও একই চেতনা অনুরণিত হয়েছে। সেখানেও প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু হিসেবে সত্যের উপলব্ধির কথাই বলা হয়েছে, এ কারণেই তিনি কোনো কিছুকেই তোয়াক্কা করেন না। তাঁর মূল উদ্দেশ্য জনকল্যাণ সাধন। তিনি যদি সমালোচনার ভয় করতেন তবে ভালো কাজগুলো তাঁর পক্ষে করা সম্ভব হতো না। এ দিক বিবেচনায় প্রশ্নোক্ত উক্তিটিকে যথার্থ বলা যায়
HSCBangla 1st Paperগদ্য : আমার পথDinajpur
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কুর্নিশ' শব্দের অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'আমার পথ' প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে-

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'মেকি' শব্দের অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমার পথ' প্রবন্ধের লেখক কী দুলিয়ে পথে বাহির হলেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'রুদ্র-মঙ্গল' কী ধরনের গ্রন্থ?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আমার পথ' প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

যশোর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রাজবন্দির জবানবন্দি' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক বিনয়ের চেয়ে সত্যের অহংকারকে উত্তম বলেছেন কেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।