উদ্দীপকে বর্ণিত 'মিথ্যার সাথে করেন না আপস' উক্তিটি 'আমার পথ' প্রবন্ধের সত্য প্রকাশে নির্ভীক ও অসংকোচের বিষয়টি ইঙ্গিত করে।
'আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম সত্য প্রকাশে নির্ভীকতার পরিচয় দিয়েছেন। তিনি এই প্রবন্ধে এক আমি সত্তার প্রকাশ ঘটিয়েছেন। তাঁর এই আমি ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। কাজী নজরুল ইসলাম প্রতিটি মানুষকে পূর্ণ এক আমির সীমায় ব্যাপ্ত করেছেন এবং তাদের পথপ্রদর্শক হিসেবে সত্যকে ধারণ করার কথা বলেছেন। যিনি সত্যকে চেনেন, জানেন তার কাছে কোনো ভয়ই ভয় নয়। তিনি রাজভয়, লোকভয়কে পরোয়া করেন না। কারণ সত্যই হলো একমাত্র যার চলার পথ তার আবার ভয় কীসে? যার হৃদয়ে সত্য আছে, সে কখনো অন্য কোন কিছু থেকে ভয় পায় না। তাই প্রাবন্ধিক কখনো। মিথ্যার সাথে আপস করতে চান না। মিথ্যার মতো কপটতা, ভন্ডামি প্রাবন্ধিকের কাছে ঘৃণার বিষয়।
উদ্দীপকেও এমনই একজন সত্যের ধারক ও বাহকের কথা বলা হয়েছে যার চলার শক্তি হলো সত্য। তিনি সত্যকে জীবনের চলার আধার হিসেবে গ্রহণ করেছেন। তিনিও প্রাবন্ধিকের মতো মিথ্যা, কপটতা ও ভণ্ডামিকে ঘৃণা করেন। তিনি সত্যকে ধারণ করে চলেন, এই জন্য কখনো কাউকে তিনি কুর্নিশ করেন না। তিনি মনে করেন মিথ্যা বিনয়ের চেয়ে অহংকার অনেক ভালো। মিথ্যা মানুষকে ক্রমে ক্রমে নিচু করে ফেলে, পরাধীন করে ফেলে। এই সত্যের পথকে জীবনের কর্ণধার হিসেবে গ্রহণ করার ফলে অনেকে তাকে কটূক্তি করলেও তাতে তার কিছু যায় আসে না। মিথ্যা বাহবা প্রাবন্ধিকের প্রত্যাশা নয়। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত 'মিথ্যার সাথে করেন না আপস' উক্তিটি দ্বারা আমার পথ প্রবন্ধের সত্য প্রকাশে নির্ভীকতার দিকটি ইঙ্গিত করা হয়েছে।