শেয়ারFacebookWhatsApp

কাজী নজরুল ইসলাম 'আমার সত্য' বলতে কী বুঝিয়েছেন

উত্তর: কাজী নজরুল ইসলাম 'আমার সত্য' বলতে পরাধীনতা ও দাসত্ববৃত্তি পরিহার করে স্বমহিমায় উদ্ভাসিত হয়ে ওঠার দিকে ইঙ্গিত করেছেন । এ দেশ একদিন ছিল শৌর্য-বীর্যের ও ঐশ্বর্যের লীলাভূমি, কিন্তু এ দেশের মানুষ তাদের আলস্য, কর্মবিমুখতা ও পৌরুষের অভাবে হয়ে পড়েছে পৃথিবীর অন্য সব দেশের চেয়ে হীন। কিন্তু বাংলাদেশের মানুষ যদি আপন সত্যকে জানে তাহলে এখনো তাদের হারানো গৌরব ফিরে পাবে। তাই নিজ সত্তাকে জাগিয়ে তুলতেই নিজের শক্তি ও নিজের সত্যর ওপর অটুট বিশ্বাস রাখতে হবে। আর পরাধীনতা ও দাসবৃত্তি থেকে মুক্ত হয়ে স্বাবলম্বী হওয়ার উপায় হচ্ছে অন্তর্নিহিত সত্য ।

HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল

কাজী নজরুল ইসলাম 'আমার সত্য' বলতে কী বুঝিয়েছেন

উদ্দীপক

যাকে অপদার্থ ও অকর্মণ্য বলে উপহাস করা হচ্ছে, তাকে যদি কেউ সাহস দেয়, এগিয়ে যাবার পরামর্শ এবং সহযোগিতার হাত বাড়ায়, তবে সেই মানুষটির মানসিক ও আত্মিক বিবর্তন ঘটবে। এতে অলস পরিশ্রমী হতে পারে, অপ্রতিভ সপ্রতিভ হবে, ভীরু সাহসী হবে, মূর্খ বিদ্বান হবে, দুর্বল বলবান হতে পারে। এর অন্যতম কারণ, সেই মানুষটির অন্তর্নিহিত সত্যের বিকাশ।

Dinajpur · 2019

উত্তর

'আমার পথ' প্রবন্ধটি 'রুদ্র-মঙ্গল' প্রবন্ধগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

উত্তর

কাজী নজরুল ইসলাম 'আমার সত্য' বলতে পরাধীনতা ও দাসত্ববৃত্তি পরিহার করে স্বমহিমায় উদ্ভাসিত হয়ে ওঠার দিকে ইঙ্গিত করেছেন । এ দেশ একদিন ছিল শৌর্য-বীর্যের ও ঐশ্বর্যের লীলাভূমি, কিন্তু এ দেশের মানুষ তাদের আলস্য, কর্মবিমুখতা ও পৌরুষের অভাবে হয়ে পড়েছে পৃথিবীর অন্য সব দেশের চেয়ে হীন। কিন্তু বাংলাদেশের মানুষ যদি আপন সত্যকে জানে তাহলে এখনো তাদের হারানো গৌরব ফিরে পাবে। তাই নিজ সত্তাকে জাগিয়ে তুলতেই নিজের শক্তি ও নিজের সত্যর ওপর অটুট বিশ্বাস রাখতে হবে। আর পরাধীনতা ও দাসবৃত্তি থেকে মুক্ত হয়ে স্বাবলম্বী হওয়ার উপায় হচ্ছে অন্তর্নিহিত সত্য ।

উত্তর

নিজের শক্তি ও ক্ষমতা সম্পর্কে জেনে আপন সত্যকে ধারণ করে এগিয়ে যাবার কথা 'আমার পথ' প্রবন্ধের ন্যায় উদ্দীপকেও ফুটে উঠেছে । 'আমার পথ' প্রবন্ধে লেখক আত্মনির্ভরশীলতার ওপর গুরুত্বারোপ করেছেন। পরাবলম্বন আমাদের নিষ্ক্রিয় করে ফেলে। তিনি মনে করেন, এ পরাবলম্বনই সবচেয়ে বড়ো দাসত্ব। অন্তরে যাদের গোলামির ভাব, বাইরের গোলামি থেকে তাদের মুক্তি নেই। আত্মনির্ভরশীল ব্যক্তি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যথেষ্ট । কিন্তু আত্মনির্ভরশীলতা না থাকলে মানুষ নিজের উন্নতির জন্য অন্যের ওপর নির্ভর করে। বস্তুত যেদিন মানুষের মনে আত্মনির্ভরশীলতা আসবে, সেদিনই মানুষ প্রকৃত স্বাধীনতা পাবে । উদ্দীপকে অন্তর্নিহিত সত্যের বিকাশের মাধ্যমে আত্মশক্তিতে বলীয়ান হবার কথা বলা হয়েছে। অপদার্থ ও অকর্মণ্য ব্যক্তিও অনুপ্রেরণা পেলে সপ্রতিভ হয়ে ওঠে। আত্মিক বিবর্তনের মাধ্যমে সাহসী হয়ে ওঠে। আমার পথ' প্রবন্ধে নজরুল ইসলাম 'আমি' সত্তার জাগরণের কথা বলেছেন, যার প্রকাশ উদ্দীপকেও রয়েছে। নিজেকে চেনা, নিজের সত্যকে উপলব্ধি করার মাধ্যমে মানুষ চিরকল্যাণের পথে অগ্রসর হতে পারে— আর এ ভাবনাটি প্রবন্ধ ও গল্পে প্রকাশিত হয়েছে।

উত্তর

নিজেকে চেনার মাধ্যমেই মানুষ সত্যের আলোয় উদ্ভাসিত হয়ে উঠতে পারে, যা উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধে তুলে ধরা হয়েছে । আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার আহ্বান জানানো হয়েছে 'আমার পথ প্রবন্ধে। সত্যের উপলব্ধি লেখকের প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু। লেখক সত্যের আলোতে মানুষের ব্যক্তিত্বের জাগরণ ও বিকাশ প্রত্যাশা করেছেন । পরনির্ভরতামুক্ত স্বাধীন ব্যক্তি আত্মবিশ্বাসী, এরা সত্য প্রকাশে নির্ভীক হয়ে থাকে । আত্মশক্তিকে অনুধাবন করতে পারলেই মানুষ আত্মনির্ভরশীল হতে পারে। আর আত্মনির্ভরশীল মানুষ সব কিছুকেই সম্ভব করে তুলতে পারে। উদ্দীপকে লেখক আত্মিক শক্তিকে জাগ্রত করার কথা বলেছেন । অপদার্থ, অকর্মণ্য, ভীরু, মূর্খ ও দুর্বল মানুষটিও আত্মশক্তি সম্পর্কে সচেতন হলে সাহসী ও অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে। নিজে নিষ্ক্রিয় না থেকে আত্মনির্ভরতা লাভের মাধ্যমেই আমাদের মুক্তি সম্ভব । 'আমার পথ' প্রবন্ধ এবং উদ্দীপকের লেখক আত্মশক্তিকে প্রাণপ্রাচুর্যের উৎস হিসেবে উপলব্ধি করেছেন। নিজে নিষ্ক্রিয় থেকে কখনোই সফলতা অর্জন সম্ভব নয়। তাই নিজের সত্য ও বিশ্বাসকে জেনে আত্মার অফুরান শক্তিকে জাগ্রত করতে পারলেই মানুষ পেতে পারে আত্মনির্ভরশীলতা। আর এ আত্মনির্ভরশীলতার গুণেই মানুষ পেতে পারে সাফল্য। তাই উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের আলোকে বলাই যায় 'আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে।
HSCBangla 1st Paperগদ্য : আমার পথDinajpur
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কুর্নিশ' শব্দের অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'আমার পথ' প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে-

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'মেকি' শব্দের অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমার পথ' প্রবন্ধের লেখক কী দুলিয়ে পথে বাহির হলেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'রুদ্র-মঙ্গল' কী ধরনের গ্রন্থ?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আমার পথ' প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

যশোর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রাজবন্দির জবানবন্দি' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক বিনয়ের চেয়ে সত্যের অহংকারকে উত্তম বলেছেন কেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।