শেয়ারFacebookWhatsApp

'আমার পথ' প্রবন্ধে লেখক কাকে সালাম জানিয়েছেন?

উত্তর: 'আমার পথ' প্রবন্ধে লেখক আপন সত্যকে সালাম জানিয়েছেন।

HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল

'আমার পথ' প্রবন্ধে লেখক কাকে সালাম জানিয়েছেন?

উদ্দীপক

নিজেকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সক্রেটিস বলেছেন, 'নিজেকে জানো।' এ কথা সকলেই জানে যে, আত্মোপলব্ধির মধ্য দিয়ে নির্মিত হয় ব্যক্তিত্ববোধ। আর প্রবল ইচ্ছাশক্তিই পরাধীনতার জাল থেকে বের করে নিজেকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। সুতরাং ইচ্ছাশক্তি ও সত্য পথকে ধারণ করে স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।

Dhaka · 2019

উত্তর

'আমার পথ' প্রবন্ধে লেখক আপন সত্যকে সালাম জানিয়েছেন।

উত্তর

যে নিজের সত্যকে চিনতে পারে না, তার ভিতরে ভয় কাজ করে বলে সে বাইরেও ভয় পায়। বাস্তবজীবনে মানুষকে প্রতিনিয়ত নানা রকম সত্য-মিথ্যার মুখোমুখি হতে হয়। কিন্তু খুব অল্প মানুষই সত্য-মিথ্যার প্রকৃত রূপ চিনতে পারে। যে সত্যকে সঠিকভাবে চিনতে পারে, তার অন্তরে মিথ্যার অমূলক ভয় থাকে না। আর যে ব্যক্তি সত্যের আসল রূপটি চিনতে ব্যর্থ হয়, তার অন্তরেই মিথ্যার ভয় থাকে। যার মনে মিথ্যা সেই মিথ্যার ভয় করে, আর অন্তরে ভয় থাকলে সে ভয় বাইরেও প্রকাশ পায়। এজন্য প্রাবন্ধিক বলেছেন, যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়।

উত্তর

নিজেকে চেনার মাধ্যমে আত্মবিশ্বাসী হওয়া ও আত্মাকে উপলব্ধি করার দিকটিতে উদ্দীপকের সাথে 'আমার পথ' প্রবন্ধের সাদৃশ্য পাওয়া যায় । মানুষ স্বভাবতই নিজের স্বার্থ চরিতার্থ করতে ভালোবাসে। জাগতিক নানা চাহিদা মেটাতে গিয়ে সে অনেক সময় সত্যকে প্রত্যাখ্যান করে। মিথ্যার সাথে আপস করে। ধীরে ধীরে সে নিজের শক্তি-সামর্থ্যকে মিথ্যার কাছে বিসর্জন দেয়। সত্যকে ধারণ করার মাধ্যমেই একজন মানুষ নিজেকে চিনতে সক্ষম হয়, অন্যায় ও মিথ্যার সাথে লড়াই করার শক্তি পায়। 'আমার পথ' প্রবন্ধে এ বিষয়টিই অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে । উদ্দীপকে মহান দার্শনিক সক্রেটিসের 'নিজেকে জানো' তত্ত্বের বিশ্লেষণ করা হয়েছে। বলা হয়েছে, নিজেকে চেনার মাধ্যমেই মানুষ সত্যের আলোয় উদ্ভাসিত হয়ে উঠতে পারে। একইভাবে 'আমার পথ' প্রবন্ধেও সত্যের মহিমা প্রকাশিত হয়েছে। সেখানে দেখানো হয়েছে কীভাবে একজন মানুষ সত্য চর্চার মাধ্যমে সাধারণ থেকে অসাধারণে পরিণত হতে পারে, সত্যকে চেনার মাধ্যমে নিজের শক্তি ও সামর্থ্যকে উদ্ঘাটন করতে পারে। তাই বলা যায়, নিজের জানা সত্যকে উপলব্ধির মধ্য দিয়ে উদ্দীপক ও 'আমার পথ প্ৰবন্ধ সাদৃশ্যপূর্ণ।

উত্তর

'আমার পথ' প্রবন্ধে আত্মসত্য উপলব্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা উদ্দীপকের 'নিজেকে জানো' কথাটির সঙ্গে সংগতিপূর্ণ। 'আমার পথ' প্রবন্ধের মূল বিষয় হচ্ছে মনুষ্যত্ববোধ জাগ্রত করে গোটা মানবসমাজকে ঐক্যবদ্ধ করা। আপাতদৃষ্টিতে এ অসাধ্যকে সাধন করার মূল উপাদান হচ্ছে আপন সত্যকে জানা, তথা প্রতিটি মানুষের মাঝে সঞ্চিত অপার সম্ভাবনাময় শক্তি ও সামর্থ্যকে জানা। উদ্দীপকে মহান দার্শনিক সক্রেটিসের নিজেকে জানো' তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে। এখানে বলা হয়েছে, নিজেকে জানা ও বোঝার মাধ্যমেই ব্যক্তিত্ববোধ তৈরি হয়। মিথ্যা থেকে বেরিয়ে এসে মানুষ সত্যের আলোয় উদ্ভাসিত হতে পারে। 'আমার পথ' প্রবন্ধেও এ বিষয়টির বিস্তারিত আলোচনা দেখতে পাওয়া যায়। লেখক নিজের শক্তি-সামর্থ্য জানতে ও বুঝতে সত্যের নিবিড় সাধনার ব্যাপারটি সামনে নিয়ে এসেছেন। অবশ্য তাঁর মূল লক্ষ্য হচ্ছে সত্যাশ্রয়ী সকল মানুষের সমন্বয়ে বিভেদহীন এক সমাজ প্রতিষ্ঠা। তিনি মনে করেন, সকলেই যখন নিজেকে চিনতে পারবে, তখন মানুষে মানুষে বিভেদের রেখা দূর হয়ে যাবে। সত্যের নিবিড় সাধনায় প্রতিটি মানুষ নিজেকে সঠিকভাবে জানতে ও বুঝতে পারবে। তখন কৃত্রিম ভেদাভেদ দূর হয়ে যাবে। কেননা নিজেকে জানা মানে অপরকেও জানা, যা প্রবন্ধের মূল বিষয়কে সমর্থন করে।
HSCBangla 1st Paperগদ্য : আমার পথDhaka
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কুর্নিশ' শব্দের অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'আমার পথ' প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে-

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'মেকি' শব্দের অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমার পথ' প্রবন্ধের লেখক কী দুলিয়ে পথে বাহির হলেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'রুদ্র-মঙ্গল' কী ধরনের গ্রন্থ?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আমার পথ' প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

যশোর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রাজবন্দির জবানবন্দি' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক বিনয়ের চেয়ে সত্যের অহংকারকে উত্তম বলেছেন কেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।