উদ্দীপকের সাজিদের মধ্যে 'আমার পথ' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? বর্ণনা কর।
উত্তর: • উদ্দীপকের সাজিদের মধ্যে 'আমার পথ' প্রবন্ধের পরনির্ভরশীলতার পরিণতির দিকটি ফুটে উঠেছে। • যারা নিজের মধ্যে লুকায়িত সত্যকে উপলব্ধি করতে পারে না তারা কখনোই আত্মনির্ভরশীল হতে পারে না। ফলে নিশ্চিতভাবেই তারা হয়ে পড়ে পরনির্ভর। • উদ্দীপকের সাজিদ কর্মে যোগদান করে অতিরিক্ত বিনয় ও তোষামোদ করে অন্যের মন জুগিয়ে চলে। শেখার প্রতি তার কোনো আগ্রহই নেই। ফলে তার গ্রহণযোগ্যতা ক্রমশই কমতে থাকে। 'আমার পথ' প্রবন্ধে লেখক যারা নিজের সত্যকে উপলব্ধি না করে পরাবলম্বনের দিকে ধাবিত হয় তাদের স্বরূপ তুলে ধরেছেন। তিনি এমন লোকদের কঠোর সমালোচনা করেছেন। তিনি মনে করেন, যারা নিজের সত্যকে চিনতে পারে না, স্বীকার করতে সংকোচ বোধ করে তারা জীবনে ব্যর্থ হয়। তারা পরনির্ভর হয়ে পড়ে এবং তাদের জীবনে নেমে আসে দুঃখজনক পরিণতি। যা উদ্দীপকের সাজিদের মধ্যে ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
উদ্দীপকের সাজিদের মধ্যে 'আমার পথ' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? ব…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর