শেয়ারFacebookWhatsApp

'মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম'- বুঝিয়ে লেখো।

উত্তর: মানুষ-ধর্ম তথা মনুষ্যত্ববোধই সবচেয়ে বড় ধর্ম, কেননা এটি জাগ্রত হলেই মানুষে মানুষে সম্প্রীতি গড়ে উঠবে। মানুষের প্রাণের সম্মিলন ঘটাতে হলে তাদের মধ্যকার ব্যবধান ঘোচাতে হবে। এ ব্যবধান ঘোচাতে হলে মানুষের 'মানুষ' পরিচয়টিকে সবচেয়ে ঊর্ধ্বে স্থান দিতে হবে। এর মাধ্যমে মিটে যাবে এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের বিরোধও। মনুষ্যত্ববোধের জাগরণই ধর্মের প্রকৃত সত্য উন্মোচন করতে পারে। তাই মানুষ-ধর্মকেই সবচেয়ে বড় ধর্ম বলা হয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল

'মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম'- বুঝিয়ে লেখো।

উদ্দীপক

আমি জীবনে অনেক আত্মপ্রবঞ্চনা করে করে অন্তরে অশেষ যন্ত্রণা ভোগ করেছি। কত রাত্রি অনুশোচনায় ঘুম হয় নাই। এখন ভুল বুঝতে পেরেছি। এখন সোজা এই বুঝেছি যে, আমি যা ভালো বুঝি, যা সত্য বুঝি, শুধু সেটুকু প্রকাশ করব, বলে বেড়াব। তাতে লোকে যতই নিন্দা করুক, আমি আমার কাছে ছোট হয়ে থাকব না, আত্মপ্রবঞ্চনা করে আর আত্মনির্যাতন ভোগ করব না।

Barisal · 2017

উত্তর

১৯১৭ সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগ দেন।

উত্তর

মানুষ-ধর্ম তথা মনুষ্যত্ববোধই সবচেয়ে বড় ধর্ম, কেননা এটি জাগ্রত হলেই মানুষে মানুষে সম্প্রীতি গড়ে উঠবে। মানুষের প্রাণের সম্মিলন ঘটাতে হলে তাদের মধ্যকার ব্যবধান ঘোচাতে হবে। এ ব্যবধান ঘোচাতে হলে মানুষের 'মানুষ' পরিচয়টিকে সবচেয়ে ঊর্ধ্বে স্থান দিতে হবে। এর মাধ্যমে মিটে যাবে এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের বিরোধও। মনুষ্যত্ববোধের জাগরণই ধর্মের প্রকৃত সত্য উন্মোচন করতে পারে। তাই মানুষ-ধর্মকেই সবচেয়ে বড় ধর্ম বলা হয়েছে।

উত্তর

'আমার পথ' প্রবন্ধে লেখক সত্য পথের কর্ণধার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন- এ বিষয়টিই উদ্দীপকের ভাবার্থের সাথে সাদৃশ্যপূর্ণ। 'আমার পথ' প্রবন্ধে লেখক এমন এক 'আমি' সত্ত্বার আবাহন করেছেন যিনি সত্য প্রকাশে নির্ভীক ও অসংকোচ। সত্যের উপলব্ধি কবির প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু। মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে এই আমি সত্ত্বা। সমাজ ও সমকাল পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রাবন্ধিক দেখিয়েছেন, স্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না পারলে পরনির্ভরতা সৃষ্টি হয় যা উদ্দীপকের ভাবের সাথে সংগতিপূর্ণ। উদ্দীপকে নিজের প্রতি দ্বিধাগ্রস্থ না থেকে সত্যকে প্রকাশ করার কথা বলা হয়েছে। লোকের নিন্দাকে তুচ্ছ করে নিজের সত্য প্রকাশ করা উচিত বলে লেখক মনে করেন। উদ্দীপকের লেখকও নিজেকে ভালো রাখার জন্য সত্য প্রকাশ করার প্রতি গুরুত্ব দিয়েছেন। আত্মপ্রবঞ্চনার মাধ্যমে নির্যাতন ভোগ না করার দিকটিও উদ্দীপকে পরিলক্ষিত হয়। প্রবন্ধের লেখক সত্য প্রকাশে দাম্ভিক যারা তাদের পক্ষে অসাধ্য সাধন করা সম্ভব বলে মনে করেন যা উদ্দীপকের ভাবার্থের সাথে সাদৃশ্য তৈরি করে।

উত্তর

'আমার পথ' প্রবন্ধে সত্য পথ অবলম্বন ছাড়া আরও বিষয়াদি থাকায় বলা যায় যে, উদ্দীপকটিতে 'আমার পথ' প্রবন্ধের আংশিক দিক প্রতিফলিত হয়েছে। প্রবন্ধের লেখক সত্য পথে চলার এবং সত্য কথা বলার ক্ষেত্রে নির্ভীকচিত্ত হতে বলেছেন। তিনি অবিনয়কে মানতে রাজি কিন্তু অন্যায়কে সহ্য করতে রাজি নন। তিনি ভুল স্বীকার করতে রাজি কিন্তু ভুল জেনেও তাকে সঠিক বলাটাকে ভণ্ডামি বলে মনে করেন। মানুষের মাঝে ক্ষুদ্র কারণে যেসব হিংসাত্মক কাজ সংঘঠিত হয় তিনি তার বিরোধিতা করেছেন। মানবধর্ম সকল ধর্মের সেরা বিবেচনার যে বোধ তা জাগ্রত হলেই মানুষের সকল দ্বন্দ্ব মিটে যাবে বলে প্রাবন্ধিক মনে করেন। উদ্দীপকে নিজেকে বুঝে নিজের সত্যকে প্রকাশ করার কথা বলা হয়েছে। লেখক মনে করেন, সত্য প্রকাশে নিন্দা থাকলেও নিজের কাছে ছোট হয়ে থাকতে হয় না। কেননা নিজের কাছে ছোট হয়ে থাকার অর্থই হলো আত্মনির্যাতন ভোগ করা। আত্মপ্রবঞ্চনা অর্থাৎ নিজের সাথে নিজে প্রতারণা করলে অন্তরে অশেষ যন্ত্রণা ভোগ করতে হয়। এর থেকে মুক্তির পথ হিসেবে লেখক নিজে যা জানি সেই সত্যটাকে সবার কাছে প্রকাশ করার কথা বলেছেন। 'আমার পথ' প্রবন্ধে লেখক আমি সত্ত্বার প্রকাশের মাধ্যমে সত্য পথের দিক নির্দেশনা দিয়েছেন। আমি সত্ত্বার কারণেই মিথ্যাকে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নেওয়া যায় বলে বলেছেন তিনি। আবার লেখক ভুল আর ভণ্ডামির মধ্যে পার্থক্য তৈরি করেছেন। তাঁর মতে, ভুলকে সঠিক বলে প্রচার করাটাই ভণ্ডামি। তিনি ধর্মের চেয়ে মনুষ্যত্ববোধকে বেশি গুরুত্ব দিয়েছেন। প্রবন্ধে বলা হয়েছে, ধর্মের বিরোধ মিটিয়ে সম্প্রীতির বন্ধন গড়ে তুললে উৎকৃষ্ট মানবসমাজ গঠিত হবে। উদ্দীপকে শুধুমাত্র মানুষের সত্য প্রকাশের মাধ্যমে নিজেকে গড়ে তুলে আত্মনির্যাতন থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। বিষয়বস্তুর বিচারে বলা যায়, উদ্দীপকটিতে 'আমার পথ' প্রবন্ধটির আংশিক দিক প্রতিফলিত হয়েছে- উক্তিটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : আমার পথBarisal
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

  • মৃত্যু-ক্ষুধা
  • ব্যথার দান
  • রিক্তের বেদন
  • রুদ্র-মঙ্গল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কুর্নিশ' শব্দের অর্থ কী?

  • সম্ভাষণ
  • অভিবাদন
  • সমাদর
  • অভিনন্দন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'আমার পথ' প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

  • যে নিজ ধর্ম মেনে চলে
  • যে নিজ ধর্মের সত্যকে চিনেছে
  • অসাম্প্রদায়িক ব্যক্তি
  • পরমতসহিষ্ণু ব্যক্তি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে-

দিনাজপুর বোর্ড

  • অজ্ঞতার
  • স্বাবলম্বনহীনতার
  • মূর্খতার
  • আর্থিক দীনতার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'মেকি' শব্দের অর্থ কী?

  • মিথ্যা
  • হেঁয়ালি
  • ছলনা
  • মেয়েলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমার পথ' প্রবন্ধের লেখক কী দুলিয়ে পথে বাহির হলেন?

  • জাতীয় পতাকা
  • বাঁশের লাঠি
  • আগুনের ঝান্ডা
  • পিতলের বাঁশি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'রুদ্র-মঙ্গল' কী ধরনের গ্রন্থ?

  • কাব্য
  • উপন্যাস
  • প্রবন্ধ
  • গল্প

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?

দিনাজপুর বোর্ড

  • অভিশাপ-রথের সারথি
  • পথপ্রদর্শক কান্ডারি
  • সত্য-পথের দিশারি
  • আগুনের সম্মার্জনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আমার পথ' প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

যশোর বোর্ড

  • জড়তামুক্তি
  • সত্যের পথ
  • তারুণ্য
  • ভয়হীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রাজবন্দির জবানবন্দি' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

  • কাব্যগ্রন্থ
  • প্রবন্ধগ্রন্থ
  • নাট্যগ্রন্থ
  • গল্পগ্রন্থ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান?

  • ৪০ বছর
  • ৪১ বছর
  • ৪২ বছর
  • ৪৩ বছর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক বিনয়ের চেয়ে সত্যের অহংকারকে উত্তম বলেছেন কেন?

  • বিনয় দাসত্ব সৃষ্টি করে বলে
  • বিনয় দম্ভ নষ্ট করে বলে
  • বিনয় আপন সত্যকে ঢেকে দেয় বলে
  • বিনয়ে হীনস্বার্থ লুকিয়ে থাকে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।