শেয়ারFacebookWhatsApp

কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?

উত্তর: কাজী নজরুল ইসলাম তেতাল্লিশ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন।

HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল

কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?

উদ্দীপক

স্বপ্নচূড়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চেয়ারম্যান মি. রহমান রাশভারি মানুষ। কর্মচারীরা আনুগত্যের ভাব প্রকাশে তাঁর সব কথাতেই হ্যাঁ স্যার, জি স্যার করেন। কেবল মতিন সাহেব তা করেন না। যেটি ঠিক সেখানে হ্যাঁ, যেটি ঠিক নয় সেখানে না বলেন। সহকর্মীরা মতিন সাহেবকে গোঁয়ার ও বেয়াদব ভাবেন। চেয়ারম্যান সাহেবও মাঝেমধ্যে মতিন সাহেবের গোঁয়ার্তুমিতে বিরক্ত হন। হঠাৎ কোষাধ্যক্ষের মৃত্যুতে পদটি শূন্য হলে লোভনীয় এ পদে পদায়ন পেতে সহকর্মীরা চেয়ারম্যানকে তোয়াজ করতে থাকেন। অবশেষে চেয়ারম্যান যেদিন উক্ত পদের নিয়োগপত্র ইস্যু করেন তা দেখে সবার চোখ ছানাবড়া। কারণ সেই পদের নিয়োগপত্র পান মতিন সাহেব।

Dinajpur · 2017

উত্তর

কাজী নজরুল ইসলাম তেতাল্লিশ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন।

উত্তর

মানুষ-ধর্ম তথা মনুষ্যত্ববোধই সবচেয়ে বড় ধর্ম, কেননা এটি জাগ্রত হলেই মানুষে মানুষে সম্প্রীতি গড়ে উঠবে। মানুষের প্রাণের সম্মিলন ঘটাতে হলে তাদের মধ্যকার ব্যবধান ঘোচাতে হবে। এ ব্যবধান ঘোচাতে হলে মানুষের 'মানুষ' পরিচয়টিকে সবচেয়ে ঊর্ধ্বে স্থান দিতে হবে। এর মাধ্যমে মিটে যাবে এক ধর্মের সজো অন্য ধর্মের বিরোধও। মনুষ্যত্ববোধের জাগরণই ধর্মের প্রকৃত সত্য উন্মোচন করতে পারে। তাই মানুষ-ধর্মকেই সবচেয়ে বড় ধর্ম বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধে উল্লিখিত মিথ্যা বিনয় ও সত্যের শক্তির দিকটিই প্রতিফলিত হয়েছে। 'আমার পথ' প্রবন্ধে লেখক সত্য পথের জয়গান করেছেন। যে মানুষটির মূল শক্তি সত্য, সে কখনো ভুল পথে যেতে পারে না। সত্যের দ্বারা চালিত ব্যক্তির মনে প্রচণ্ড আত্মবিশ্বাস থাকে। আর মিথ্যাকে পুঁজি করে চলা ব্যক্তিরা সদাই ভীত ও দুর্বল হয়ে থাকে। উদ্দীপকের মতিন সাহেব সত্য পথের পথিক। তাই তিনি লাভের আশায় তাঁর কর্মক্ষেত্রের মালিকের প্রতি মিথ্যা বিনয় দেখান না। মালিকের সঠিক কথায় সমর্থন ও ভুল কথায় দ্বিমত জানানোর সাহস রাখেন তিনি। কিন্তু অন্য সকল কর্মচারী সর্বদাই মিথ্যা বিনয় দেখাতে ব্যস্ত। মতিন সাহেব সত্য পথে থেকেই তাঁর প্রাপ্য স্থান অর্জন করেছিলেন। 'আমার পথ' প্রবন্ধেও সত্যের পথ ধরে এগোতেই আহ্বান জানিয়েছেন লেখক। কেননা মিথ্যা বিনয়ের ভন্ডামি কখনোই সুফল বয়ে আনে না।

উত্তর

সত্যের আলোকে উদ্ভাসিত নিজের অন্তরের রূপটিই 'আমিত্ব' আর এই 'আমিত্বই' মানুষকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়- এটিই মতিন সাহেবের ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। 'আমার পথ' প্রবন্ধে লেখক এমন এক 'আমি'র জাগরণ প্রত্যাশা করেছেন, যে সত্য প্রকাশে নির্ভীক ও অসংকোচ। এই 'আমি' মানুষকে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে। উদ্দীপকের মতিন সাহেব সত্যের অনুসারী। তাই তাঁর সাহস আছে ভুলকে। ভুল ও সঠিককে সঠিক বলার। তাঁর এই স্পষ্টভাষী স্বভাব অনেকের কাছে দম্ভ মনে হলেও তিনি তা নিয়ে চিন্তিত নন। একপর্যায়ে তিনি তাঁর এই চরিত্রের জন্যই পদোন্নতিপ্রাপ্ত হন। 'আমার পথ' প্রবন্ধে লেখক মানুষকে। যেমন হওয়ার আহ্বান জানিয়েছেন, মতিন সাহেব তেমনই একজন মানুষ। তিনি নিজের আমিত্বে বিশ্বাসী ও মিথ্যা বিনয়ের সমর্থনকারী নন। লেখক প্রতিটি মানুষকে পূর্ণ এক 'আমি'র সীমায় ব্যাপ্ত করতে চেয়েছেন। মানুষ যদি সত্যকে ধারণ করতে পারে তবে নিজেই হতে পারে নিজের কর্ণধার। রুদ্রতেজে মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় উদ্ভাসিত করে এই 'আমি' সত্তা। এই আমিত্ব অবিনয়কে মেনে নিতে পারে। কিন্তু অন্যায়কে সহ্য করতে পারে না। এই আমিত্ব ভুল করতে রাজি কিন্তু ভণ্ডামি করতে প্রস্তুত নয়। ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেওয়ার কপটতা এই 'আমি'র দৃষ্টিতে ভণ্ডামি। উদ্দীপকের মতিন সাহেব এই আমিত্বের আলোয় উদ্ভাসিত। তাই তো তিনি মিথ্যা বিনয় প্রকাশ থেকে বিরত থাকেন। ভুলকে তোষামোদের আবরণে সঠিক করতে যান না। প্রবন্ধে উল্লিখিত সত্যের কর্ণধার যেমন মাথা উঁচু করে বাঁচেন, মতিন সাহেবও তেমনি নিজের আমিত্বকে আগলে মাথা উঁচু করে বাঁচেন।
HSCBangla 1st Paperগদ্য : আমার পথDinajpur
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

  • মৃত্যু-ক্ষুধা
  • ব্যথার দান
  • রিক্তের বেদন
  • রুদ্র-মঙ্গল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কুর্নিশ' শব্দের অর্থ কী?

  • সম্ভাষণ
  • অভিবাদন
  • সমাদর
  • অভিনন্দন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'আমার পথ' প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

  • যে নিজ ধর্ম মেনে চলে
  • যে নিজ ধর্মের সত্যকে চিনেছে
  • অসাম্প্রদায়িক ব্যক্তি
  • পরমতসহিষ্ণু ব্যক্তি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে-

দিনাজপুর বোর্ড

  • অজ্ঞতার
  • স্বাবলম্বনহীনতার
  • মূর্খতার
  • আর্থিক দীনতার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'মেকি' শব্দের অর্থ কী?

  • মিথ্যা
  • হেঁয়ালি
  • ছলনা
  • মেয়েলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমার পথ' প্রবন্ধের লেখক কী দুলিয়ে পথে বাহির হলেন?

  • জাতীয় পতাকা
  • বাঁশের লাঠি
  • আগুনের ঝান্ডা
  • পিতলের বাঁশি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'রুদ্র-মঙ্গল' কী ধরনের গ্রন্থ?

  • কাব্য
  • উপন্যাস
  • প্রবন্ধ
  • গল্প

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?

দিনাজপুর বোর্ড

  • অভিশাপ-রথের সারথি
  • পথপ্রদর্শক কান্ডারি
  • সত্য-পথের দিশারি
  • আগুনের সম্মার্জনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আমার পথ' প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

যশোর বোর্ড

  • জড়তামুক্তি
  • সত্যের পথ
  • তারুণ্য
  • ভয়হীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রাজবন্দির জবানবন্দি' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

  • কাব্যগ্রন্থ
  • প্রবন্ধগ্রন্থ
  • নাট্যগ্রন্থ
  • গল্পগ্রন্থ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান?

  • ৪০ বছর
  • ৪১ বছর
  • ৪২ বছর
  • ৪৩ বছর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক বিনয়ের চেয়ে সত্যের অহংকারকে উত্তম বলেছেন কেন?

  • বিনয় দাসত্ব সৃষ্টি করে বলে
  • বিনয় দম্ভ নষ্ট করে বলে
  • বিনয় আপন সত্যকে ঢেকে দেয় বলে
  • বিনয়ে হীনস্বার্থ লুকিয়ে থাকে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।