শেয়ারFacebookWhatsApp

'আমার পথ' প্রবন্ধে 'আমার পথ' আমাকে কী দেখাবে ?

উত্তর: 'আমার পথ' প্রবন্ধে 'আমার পথ' আমাকে আমার সত্য দেখাবে।

HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল

'আমার পথ' প্রবন্ধে 'আমার পথ' আমাকে কী দেখাবে ?

উদ্দীপক

আলম একজন সংগঠক। এলাকার ছেলেমেয়েদের নিয়ে তিনি 'কবি সুকান্ত পাঠাগার ও সংগীত বিদ্যালয়' নামে সংগঠন গড়ে তোলেন। তিনি মিথ্যাকে উড়িয়ে দিয়ে, সামাজিক প্রতিবন্ধকতাকে জয় করে সংগঠনের 'রজতজয়ন্তী'র আয়োজন করেছেন। তিনি দমে যাওয়ার মানুষ নন। তাঁর সংগঠনের ছেলেমেয়েরা আজ গুণী শিক্ষাবিদ, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসাবিদ আরও কত সফল মানুষ। তিনি আলোকিত মানুষ হিসেবে সকলের মন আনন্দে ভরিয়ে দিয়েছেন।

Comilla · 2019

উত্তর

'আমার পথ' প্রবন্ধে 'আমার পথ' আমাকে আমার সত্য দেখাবে।

উত্তর

'আমার পথ' প্রবন্ধে লেখক আত্মনির্ভরশীলতা অর্জনে আত্ম তথা নিজের ভিতরের সত্যকে জানতে বলেছেন। 'আমার পথ' প্রবন্ধের লেখকের মতে, নিজেকে চিনলে মানুষের মনে আপনা-আপনিই একটা জোর আসে যে, সে আপন সত্য ছাড়া আর কারো কাছে মাথা নত করে না। অর্থাৎ কেউই তাকে ভয় দেখিয়ে পদানত করতে পারে না। মানুষের উচিত তার ভিতরের শক্তিকে উপলব্ধি করা এবং আত্মপ্রত্যয়ী হওয়া। তবেই তার নিজের উপর নিজের বিশ্বাস জন্মাবে । প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা এ কথাই বোঝানো হয়েছে ।

উত্তর

সত্য পথের কর্ণধার হয়ে মিথ্যা ও নতজানুতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দিক থেকে উদ্দীপকে আলমের নেতৃত্ব 'আমার পথ' প্রবন্ধে প্রতিফলিত হয়েছে। 'আমার পথ' প্রবন্ধে লেখক এমন এক 'আমি' সত্তার আহ্বান করেছেন, যিনি সত্য প্রকাশে নির্ভীক ও অসংকোেচ। সত্যের উপলব্ধি কবির প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু। মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে এই 'আমি' সত্তা। প্রতিটি মানুষ তার সত্তাকে উপলব্ধি করে আত্মশক্তিতে বলীয়ান হয়ে উৎকৃষ্ট মানবসমাজ গড়ে তুলবে, লেখক এ আশাবাদ ব্যক্ত করেছেন। উদ্দীপকে মিথ্যাকে উড়িয়ে সত্যের কর্ণধার হয়ে ওঠা সংগঠক আলমের কথা এসেছে। আলম সাহেব দমে না গিয়ে তাঁর সংগঠনের রজতজয়ন্তী' পালন করেছেন। এ সংগঠনের প্রতিটি সদস্য সমাজকে আলোকিত করে চলেছে। আলোকিত মানুষ গড়ার সার্থক কারিগর হয়ে উঠেছেন আলম সাহেব। আর এভাবেই উদ্দীপকে আলমের নেতৃত্বের স্বরূপ 'আমার পথ প্রবন্ধে প্রতিফলিত হয়েছে।

উত্তর

'আমার পথ' প্রবন্ধে লেখক স্বনির্ভর হয়ে সত্যকে ধারণ করে, মনুষ্যত্ব অর্জনের মাধ্যমে আলোর পথে এগিয়ে যাওয়ার কথা বলেছেন, যার প্রতিফলন আমরা উদ্দীপকেও দেখতে পাই । 'আমার পথ' প্রবন্ধে সমাজ ও সমকাল পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রাবন্ধিক দেখিয়েছেন যে, সুস্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে তৈরি হয় পরনির্ভরতা, আহত হয় আমাদের ব্যক্তিত্ব। পরাবলম্বন আমাদের নিষ্ক্রিয় করে ফেলে। আর প্রাবন্ধিক মনে করেন, এটিই সবচেয়ে বড়ো দাসত্ব। অন্তরে যাদের গোলামির ভাব, বাইরের গোলামি থেকে তাদের মুক্তি নেই। লেখক মুক্তির উপায় হিসেবে সত্য ও ন্যায়কে ধারণ করে মনুষ্যত্ব অর্জনের মাধ্যমে প্রতিটি মানুষকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন । উদ্দীপকে সত্যকে ধারণ করে মনুষ্যত্ব অর্জনের দিকটি দেখাতে হয়েছে । আলম সাহেব আলোকিত মানুষ হয়ে অন্যদের মন আনন্দে ভরিয়ে দিয়েছেন। মনুষ্যত্ব অর্জনের মাধ্যমে সংগঠনের প্রতিটি সদস্য সফল মানুষ হয়ে উঠেছে । প্রবন্ধে প্রাবন্ধিক সকলকে আপন সত্তার প্রতি বিশ্বাসী হতে বলেছেন, যার পথ হবে নিরেট সত্য পথ। সমালোচনা ও লোকভয়কে তুচ্ছ করে আপন সত্য দ্বারা মনুষ্যত্ববোধের জাগরণ ঘটাতে পারলেই সকল বিরোধ ও অসাম্যের ইতি ঘটবে। উদ্দীপক ও গল্পে প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু সত্যের উপলব্ধির কথাই বলা হয়েছে। আর এ সত্যের মাধ্যমে অর্জিত মনুষ্যত্ব মানুষকে আলোর পথ দেখাতে পারে। এ ক্ষেত্রে প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : আমার পথComilla
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

  • মৃত্যু-ক্ষুধা
  • ব্যথার দান
  • রিক্তের বেদন
  • রুদ্র-মঙ্গল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কুর্নিশ' শব্দের অর্থ কী?

  • সম্ভাষণ
  • অভিবাদন
  • সমাদর
  • অভিনন্দন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'আমার পথ' প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

  • যে নিজ ধর্ম মেনে চলে
  • যে নিজ ধর্মের সত্যকে চিনেছে
  • অসাম্প্রদায়িক ব্যক্তি
  • পরমতসহিষ্ণু ব্যক্তি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে-

দিনাজপুর বোর্ড

  • অজ্ঞতার
  • স্বাবলম্বনহীনতার
  • মূর্খতার
  • আর্থিক দীনতার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'মেকি' শব্দের অর্থ কী?

  • মিথ্যা
  • হেঁয়ালি
  • ছলনা
  • মেয়েলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমার পথ' প্রবন্ধের লেখক কী দুলিয়ে পথে বাহির হলেন?

  • জাতীয় পতাকা
  • বাঁশের লাঠি
  • আগুনের ঝান্ডা
  • পিতলের বাঁশি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'রুদ্র-মঙ্গল' কী ধরনের গ্রন্থ?

  • কাব্য
  • উপন্যাস
  • প্রবন্ধ
  • গল্প

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?

দিনাজপুর বোর্ড

  • অভিশাপ-রথের সারথি
  • পথপ্রদর্শক কান্ডারি
  • সত্য-পথের দিশারি
  • আগুনের সম্মার্জনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আমার পথ' প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

যশোর বোর্ড

  • জড়তামুক্তি
  • সত্যের পথ
  • তারুণ্য
  • ভয়হীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রাজবন্দির জবানবন্দি' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

  • কাব্যগ্রন্থ
  • প্রবন্ধগ্রন্থ
  • নাট্যগ্রন্থ
  • গল্পগ্রন্থ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান?

  • ৪০ বছর
  • ৪১ বছর
  • ৪২ বছর
  • ৪৩ বছর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক বিনয়ের চেয়ে সত্যের অহংকারকে উত্তম বলেছেন কেন?

  • বিনয় দাসত্ব সৃষ্টি করে বলে
  • বিনয় দম্ভ নষ্ট করে বলে
  • বিনয় আপন সত্যকে ঢেকে দেয় বলে
  • বিনয়ে হীনস্বার্থ লুকিয়ে থাকে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।