"উদ্দীপকটি আমার পথ' প্রবন্ধের সম্পূর্ণ ভাবকে ধারণ করে না”- মন্তব্যটির যথার্থতা বিচার কর।
উত্তর: • "উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের সম্পূর্ণ ভাবকে ধারণ করে না।"- মন্তব্যটি যথার্থ। • আত্মবিশ্বাসী মানুষ নিজের প্রতি আস্থা রেখে চলেন। তারা আপন অন্তরের শক্তিকে উপলব্ধি করতে পারেন। প্রকৃত সত্যকে জেনে মিথ্যা ও কপটতাকে পরিহার করে সামনে এগিয়ে যান। • উদ্দীপকের সাথে 'আমার পথ' প্রবন্ধের আংশিক ভাবগত মিল। রয়েছে। উদ্দীপকের আত্মবিশ্বাসী মানুষের অন্তরের শক্তিতে বলীয়ান থাকার বিষয়টি উঠে এসেছে। আত্মবিশ্বাস না থাকলে মানুষ হীনম্মন্যতায় ভুগে থাকে, যা জীবনের অগ্রগতিতে প্রধান অন্তরায়। তাই এখানে আত্মবিশ্বাসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 'আমার পথ' প্রবন্ধেও লেখক এ বিষয়টিকে বিশেষভাবে ব্যাখ্যা করেছেন। তবে এছাড়াও প্রাবন্ধিক আরও কিছু বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন, যা উদ্দীপকে অনুপস্থিত। তার পথনির্দেশক হলো সত্যের পথ। এ সত্য অবিনয়কে মেনে নিতে পারে কিন্তু অন্যায়কে সহ্য করে না। মনুষ্যত্ববোধে জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে। প্রাবন্ধিক অসাম্প্রদায়িক চেতনা নিয়ে দেশ ও দশের মঙ্গলের স্বার্থে নিজেদের নিয়োজিত করার কথা বলেছেন। সম্প্রীতির মাধ্যমে গোটা মানবসমাজকে ঐক্যবদ্ধ করার কথা বলেছেন। • উদ্দীপকের সাথে 'আমার পথ' প্রবন্ধের আপন সত্যের আলোয় আলোকিত হওয়া ও আত্মবিশ্বাসী হয়ে ওঠার দিক থেকে সাদৃশ্য রয়েছে। তবে 'আমার পথ' প্রবন্ধের বিষয় আরও বিস্তৃত, যা উদ্দীপকে অনুপস্থিত।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
"উদ্দীপকটি আমার পথ' প্রবন্ধের সম্পূর্ণ ভাবকে ধারণ করে না”- মন্তব্যট…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর