উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের যে বাণী প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের আত্মনির্ভরশীলতা অর্থাৎ স্বাবলম্বনের বাণী প্রকাশিত হয়েছে। • যেকোনো কাজে সফল হতে হলে নিজের ওপর আত্মবিশ্বাস থাকতে হবে। আর এই আত্মবিশ্বাস তৈরি হয় নিজেকে জানলে, নিজের ভেতরের সম্ভাবনা ও শক্তিকে চিনলে। আর তাই দৃঢ়প্রতিজ্ঞ ও ব্যক্তিত্বশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য সর্বাগ্রে নিজেকে জানার মাধ্যমে আত্মবিশ্বাসী হয়ে ওঠা প্রয়োজন। • উদ্দীপকে নিজের প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে বলা হয়েছে। কেননা এর বলেই মানুষ যেকোনো কাজে সফলকাম হয়ে উঠতে পারে। শুধু তাই নয়, আত্মবিশ্বাসের শক্তিতে অনেক বড় সমস্যাও সহজেই সমাধান হতে পারে। একইভাবে 'আমার পথ' প্রবন্ধেও প্রাবন্ধিক পরনির্ভরশীলতা পরিহার করে স্বাবলম্বী হয়ে ওঠার কথা বলেছেন। প্রাবন্ধিক মনে করেন, আত্মনির্ভরশীলতা বা স্বাবলম্বন আমাদের আত্মপ্রত্যয়ী ও সাহসী করে তুলতে পারে। আর তা আমাদের পরাধীনতা ও দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দিতে পারে। উদ্দীপকে নিজের প্রতি আস্থা রাখার কথা বলার মাধ্যমে মূলত আলোচ্য প্রবন্ধের এ দিকটিই প্রকাশিত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের যে বাণী প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর