উদ্দীপকের আসিফ 'আমার পথ' প্রবন্ধের লেখকের প্রতিভূ।"-মন্তব্যটি বিচার কর।
উত্তর: • "উদ্দীপকের আসিফ 'আমার পথ' প্রবন্ধের লেখকের প্রতিভূ।”- মন্তব্যটি যথার্থ। • নিজেকে যে ভালোভাবে জানে এবং মানে সে কখনো বিপথে যেতে পারে না। নিজের সত্যকে বুকে ধারণ করলে মানুষ স্বনির্ভর হয়ে সফলভাবে জীবনযাপন করতে পারে। • উদ্দীপকের আসিফ বিশ্ববিদ্যালয় পড়া সমাপ্ত করে কর্মে যোগদান করার পর সব কাজ গুরুত্ব দিয়ে করে। দৃঢ়তা ও কর্মনিষ্ঠার গুণে সে স্বাবলম্বী হয়ে ওঠে। 'আমার পথ' প্রবন্ধে লেখক নিজেকে আসিফের মতো স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ই ব্যক্ত করেছেন। তিনি মনে করেন, সব ভণ্ডামি ও সংকোচ ঝেড়ে ফেলে নিজে কর্মনিষ্ঠার গুণে তিনি স্বাবলম্বী হয়ে উঠবেন। এক্ষেত্রে তার সত্য তাকে পথ দেখাবে। • 'আমার পথ' প্রবন্ধে লেখক এক 'আমি' সত্তার আহ্বান প্রত্যাশা করেছেন, যার পথ সত্যের পথ। তিনি মনে করেন, সত্যই তার পথপ্রদর্শক। যেটি তাকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। লেখক এই সত্যের পথ ধরেই নিজেকে একজন সফল মানুষ হিসেবে দেখতে চেয়েছেন, যা উদ্দীপকের আসিফের মাধ্যমে ফুটে উঠেছে। ফলে উপর্যুক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
উদ্দীপকের আসিফ 'আমার পথ' প্রবন্ধের লেখকের প্রতিভূ।"-মন্তব্যটি বিচার…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর