শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে রমিজের সত্যে অবিচলতা, 'আমার পথ' প্রবন্ধে কীভাবে প্রতিফলিত হয়েছে? আলোচনা কর।

উত্তর: • উদ্দীপকে রমিজের সত্যে অবিচলতা 'আমার পথ' প্রবন্ধে আত্মশক্তিতে বলীয়ান হওয়ার রূপকে প্রতিফলিত হয়েছে। • জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হলে প্রয়োজন আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হওয়া। অন্যের নির্দেশমতো চললে স্বকীয়তা হারিয়ে যায়। নিজের সত্য শক্তিকে সৃঠিকভাবে জানা গেলে পৃথিবীর অন্যান্য বিষয়ও জানা যায়। • 'আমার পথ' প্রবন্ধে লেখক আত্মার শক্তি ও আমিত্বশক্তিকে গুরুত্ব দিয়েছেন। তিমি মনের করেন পরাবলম্বন আমাদের নিষ্ক্রিয় করে ফেলে। পরাবলম্বনই মানুষের সবচেয়ে বড় দাসত্ব। অন্তরে যাদের গোলামির ভাব বাইরের গোলামি থেকে তাদের মুক্তি নেই। আত্মনির্ভরশীল ব্যক্তি নিজের আত্মার শক্তিতে বিশ্বাসী। উদ্দীপকের রমিজের মধ্যে প্রবন্ধের এই আত্মশক্তিতে বলীয়ান হওয়ার দিকটিই ফুটে উঠেছে। কারণ সে একজন স্বাধীনচেতা, সে নিজেকেই নিজের কর্ণধার মনে করে আর এভাবে সে আপন সত্যে অবিচল।

HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল

উদ্দীপকে রমিজের সত্যে অবিচলতা, 'আমার পথ' প্রবন্ধে কীভাবে প্রতিফলিত …

উদ্দীপক

রমিজ দরিদ্র পরিবারের সন্তান। তাকে গ্রামের সবাই চেনে। রমিজ মেধাবী, সে অন্যায়ের সাথে কখনো আপস করে না, শত বিপদেও ধৈর্য হারায় না। রমিজ স্বাধীনচেতা, সে নিজেই নিজের কর্ণধার, আপন সত্যে অবিচল। অনেক সময় অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাকে মাশুল দিতে হয়েছে। তবু সে মাথা নোয়ায়নি। সে জানে সত্য আর ন্যায়ের পথেই জয় আসবে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

• কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালে বাঙালি পল্টনে যোগ দেন।

উত্তর

• "মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম” বলতে লেখক মানুষের সঙ্গে মানুষের আত্মিক সম্পর্কই যে বড় সত্য এবং আত্মিক বন্ধন-সম্প্রীতিই যে বড় ধর্ম তা বুঝিয়েছেন। • 'আমার পথ' প্রবন্ধে লেখক সত্য ও ন্যায়ের কর্মের পথকে নির্দেশ করেছেন। ধর্মীয় বিভেদ ভুলে গিয়ে লেখক সমগ্র মানব জাতিকে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন। মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধনের প্রধান অন্তরায় হচ্ছে ধর্মীয় বিভেদ। মানুষের মনুষ্যত্ববোধ জাগ্রত হলেই ধর্মের সত্য উন্মোচিত হবে। মানুষ হিসেবে মানুষকে ভালোবাসা, শ্রদ্ধা-সম্মান করাই মানবধর্মের মূলমন্ত্র। সমাজে মানবধর্ম প্রতিষ্ঠিত হলে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত হবে। এজন্যই লেখক বলেছেন, "মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম।”

উত্তর

• উদ্দীপকে রমিজের সত্যে অবিচলতা 'আমার পথ' প্রবন্ধে আত্মশক্তিতে বলীয়ান হওয়ার রূপকে প্রতিফলিত হয়েছে। • জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হলে প্রয়োজন আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হওয়া। অন্যের নির্দেশমতো চললে স্বকীয়তা হারিয়ে যায়। নিজের সত্য শক্তিকে সৃঠিকভাবে জানা গেলে পৃথিবীর অন্যান্য বিষয়ও জানা যায়। • 'আমার পথ' প্রবন্ধে লেখক আত্মার শক্তি ও আমিত্বশক্তিকে গুরুত্ব দিয়েছেন। তিমি মনের করেন পরাবলম্বন আমাদের নিষ্ক্রিয় করে ফেলে। পরাবলম্বনই মানুষের সবচেয়ে বড় দাসত্ব। অন্তরে যাদের গোলামির ভাব বাইরের গোলামি থেকে তাদের মুক্তি নেই। আত্মনির্ভরশীল ব্যক্তি নিজের আত্মার শক্তিতে বিশ্বাসী। উদ্দীপকের রমিজের মধ্যে প্রবন্ধের এই আত্মশক্তিতে বলীয়ান হওয়ার দিকটিই ফুটে উঠেছে। কারণ সে একজন স্বাধীনচেতা, সে নিজেকেই নিজের কর্ণধার মনে করে আর এভাবে সে আপন সত্যে অবিচল।

উত্তর

• "নিজেই নিজের কর্ণধার হতে পারার মতো বড় সার্থকতা আর নেই।"- উক্তিটি যথার্থ। • নিজেকে জানার অর্থ নিজের মধ্যে যে শক্তি আছে সেই শক্তিকে জাগ্রত করা। মানুষের চলার পথের একমাত্র বাধা হলো আত্মবিশ্বাসের অভাব। মানুষ যদি তার ভেতরের ভীতিকে একবার জয় করতে পারে তাহলে সে সকল বাধা অতিক্রম করতে পারে। • উদ্দীপকের রমিজ নিজেকে নিজের কর্ণধার মানে। ফলে সে সত্যের পথে অবিচল, অন্যায়ের সাথে কখনো আপস করে না, শত বিপদেও ধৈর্য হারায় না। 'আমার পথ' প্রবন্ধেও লেখক নিজেকে জয় করার কথা বলেছেন। লেখকের মতে যে ব্যক্তি আত্মশক্তিতে বলীয়ান হয়ে ওঠে সে আর কাউকে কুর্নিশ করে না। সে আর কাউকে গুরু বলে মানে না।- • 'আমার পথ' প্রবন্ধে লেখক সত্যকে নিজের কর্ণধার হিসেবে মেনে নিয়েছেন। এই সত্য লেখক নিজের হৃদয়ের সত্য। লেখক মনে করেন, যে নিজের সত্যকে জানতে পারে, মানতে পারে, জীবনে তাকে আর পেছনে ফিরতে হয় না। সে পৌঁছে যেতে পারে উন্নতির শিখরে। কেননা নিজের সত্য কখনো মানুষকে ধোঁকা দিতে পারে না। যেটি উদ্দীপকের রমিজের মাধ্যমে প্রমাণিত হয়। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : আমার পথ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

  • মৃত্যু-ক্ষুধা
  • ব্যথার দান
  • রিক্তের বেদন
  • রুদ্র-মঙ্গল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কুর্নিশ' শব্দের অর্থ কী?

  • সম্ভাষণ
  • অভিবাদন
  • সমাদর
  • অভিনন্দন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'আমার পথ' প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

  • যে নিজ ধর্ম মেনে চলে
  • যে নিজ ধর্মের সত্যকে চিনেছে
  • অসাম্প্রদায়িক ব্যক্তি
  • পরমতসহিষ্ণু ব্যক্তি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে-

দিনাজপুর বোর্ড

  • অজ্ঞতার
  • স্বাবলম্বনহীনতার
  • মূর্খতার
  • আর্থিক দীনতার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'মেকি' শব্দের অর্থ কী?

  • মিথ্যা
  • হেঁয়ালি
  • ছলনা
  • মেয়েলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমার পথ' প্রবন্ধের লেখক কী দুলিয়ে পথে বাহির হলেন?

  • জাতীয় পতাকা
  • বাঁশের লাঠি
  • আগুনের ঝান্ডা
  • পিতলের বাঁশি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'রুদ্র-মঙ্গল' কী ধরনের গ্রন্থ?

  • কাব্য
  • উপন্যাস
  • প্রবন্ধ
  • গল্প

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?

দিনাজপুর বোর্ড

  • অভিশাপ-রথের সারথি
  • পথপ্রদর্শক কান্ডারি
  • সত্য-পথের দিশারি
  • আগুনের সম্মার্জনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আমার পথ' প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

যশোর বোর্ড

  • জড়তামুক্তি
  • সত্যের পথ
  • তারুণ্য
  • ভয়হীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রাজবন্দির জবানবন্দি' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

  • কাব্যগ্রন্থ
  • প্রবন্ধগ্রন্থ
  • নাট্যগ্রন্থ
  • গল্পগ্রন্থ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান?

  • ৪০ বছর
  • ৪১ বছর
  • ৪২ বছর
  • ৪৩ বছর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক বিনয়ের চেয়ে সত্যের অহংকারকে উত্তম বলেছেন কেন?

  • বিনয় দাসত্ব সৃষ্টি করে বলে
  • বিনয় দম্ভ নষ্ট করে বলে
  • বিনয় আপন সত্যকে ঢেকে দেয় বলে
  • বিনয়ে হীনস্বার্থ লুকিয়ে থাকে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।