"সম্প্রীতির মধ্য দিয়ে উৎকৃষ্ট সমাজ গড়ে তোলা সম্ভব"-উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: • "সম্প্রতির মধ্য দিয়ে উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব।"- উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের মূল ভাবার্থ বিশ্লেষণ করলে এ মন্তব্যটি স্পষ্ট হয়ে ওঠে। • সত্যের পথেই জীবনের প্রকৃত পথ। এই সত্য পথের মধ্য দিয়ে সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করে উৎকৃষ্ট মানবসমাজ গড়ে তোলা সম্ভব। • উদ্দীপকে মানুষ গড়ার কারিগর আফসার সাহেব সকল প্রকার মিথ্যা, অন্যায় ও অসহিষ্ণুতাকে জয় করতে তার শিক্ষার্থীদের বই পড়ার উৎসাহ দেন। কারণ বই-ই মানুষের মধ্যে মনুষ্যত্ববোধের ও মূল্যবোধের জাগরণ ঘটায়। 'আমার পথ' প্রবন্ধে কবি কাজী নজরুল ইসলাম সত্য পথের পথিক। এই সত্য পথের মধ্য দিয়ে তিনি প্রত্যেক মানুষের মধ্যে এমন এক 'আমি'র আবাহন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ, সত্য প্রকাশে যে নির্ভীক। কাজী নজরুল ইসলাম ভুল করতে রাজি আছেন কিন্তু ভণ্ডামি করতে প্রস্তুত নন। তিনি সত্যের দন্ড নিয়ে মানুষের মধ্যে এক সম্প্রীতির বন্ধন সৃষ্টি করতে চান। উৎকৃষ্ট মানবসমাজ গড়ে তুলতে এই সত্য পথের পথিক এবং সম্প্রীতির বিকল্প নেই। • একটি উৎকৃষ্ট মানবসমাজ গড়ে তুলতে হলে সমাজ থেকে সকল প্রকার মিথ্যা অন্যায় ও অসহিষ্ণুতাকে দূর করতে হবে। যার জন্য মানুষকে হতে হবে সত্য পথের পথিক। মানুষের মধ্যে জাগরণ ঘটাতে হবে মনুষ্যত্ববোধ ও মূল্যবোধের। উপর্যুক্ত আলোচনা থেকে তাই বলা যায়, মানুষের মধ্যে মনুষ্যত্ববোধকে জাগরিত করে তুলে ও সম্প্রীতির মধ্য দিয়ে একটি উৎকৃষ্ট মানবসমাজ গড়ে তোলা সম্ভব। তবে এই উৎকৃষ্ট মানবসমাজ তারাই গড়ে তুলতে পারবে যারা সত্য পথের পথিক।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
"সম্প্রীতির মধ্য দিয়ে উৎকৃষ্ট সমাজ গড়ে তোলা সম্ভব"-উদ্দীপক ও 'আমার …
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর