উদ্দীপকের সাথে 'আমার পথ' প্রবন্ধের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: • আত্মাকে চিনে আত্মবিশ্বাসী হয়ে ওঠার দিক থেকে উদ্দীপকের সাথে 'আমার পথ' প্রবন্ধের সাদৃশ্য রয়েছে। • নিজের শক্তি, সক্ষমতা ও নিজের প্রতি আস্থা রাখাই হলো আত্মবিশ্বাস। এটি মানুষের মানসিক শক্তিকে দৃঢ় করে। জীবনে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সাহসী ও স্থির থাকতে সাহায্য করে।' • উদ্দীপকের সাথে 'আমার পথ' প্রবন্ধের একটি বিষয়ের গভীর সাদৃশ্য রয়েছে। অর্থাৎ নিজেকে চেনা এবং আত্মপ্রত্যয়ে বলীয়ান হওয়া। নিজেকে চিনে, নিজের অন্তরের শক্তিতে উদ্বুদ্ধ হতে পারলেই তৈরি হয় আত্মবিশ্বাস, যা স্বাবলম্বী হওয়ার অন্যতম শর্ত। এই আত্মবিশ্বাস না থাকলেই হীনম্মন্যতা মানুষকে গ্রাস করে নেয়। 'আমার পথ' প্রবন্ধেও লেখক একই কথা বলেছেন। প্রাবন্ধিক অন্তরের আলোয় আলোকিত এক সত্য পথের সন্ধান দিয়েছেন। এই পথ ব্যক্তির আত্মশক্তির পথ, যেখানে সত্য প্রকাশে তিনি নির্ভীক, অসংকোচ। সুস্পষ্টভাবে নিজের বিশ্বাস ও সত্যকে প্রকাশ করতে না জানলেই তৈরি হয় পরনির্ভরতা। আহত হয় ব্যক্তিত্ব। সত্যের দন্ড থাকলে তবেই অসাধ্য সাধন করা সম্ভব। 'আমার পথ' প্রবন্ধের এই সত্যপথে আত্মপ্রত্যয়ী থাকার বিষয়টি উদ্দীপকেও প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'আমার পথ' প্রবন্ধের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর