বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থার প্রেক্ষাপটে গৌতম বুদ্ধের বাণী এবং কাজী নজরুল ইসলামের একক শক্তিতে অগ্রসর হওয়ার চেতনা তরুণ প্রজন্মকে কতটা অনুপ্রাণিত করে তা উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: • বর্তমান সমাজে ও রাষ্ট্রব্যবস্থার প্রেক্ষাপটে গৌতম বুদ্ধের বাণী এবং কাজী নজরুল ইসলামের একক শক্তিতে অগ্রসর হওয়ার চেতনা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। • আত্মশক্তি অর্জন করার মধ্য দিয়ে মানুষ স্বীয় শক্তিতে বিশ্বাসী হয়ে 'উঠবে। এভাবে' প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার মাধ্যমে একটি জাতি একক শক্তিতে পরিণত হবে। দেশ ও সমাজের সংস্কারে তা গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হতে পারে। • উদ্দীপকের অহিংসার প্রচারক গৌতম বুদ্ধ নিজেকে জানা ও স্বীয় সত্যের সাধনার প্রতি গুরুত্বারোপ করেছেন। অন্যের অনুসারী হওয়ার মধ্যে মুক্তি নেই। তিনি নিজেকে প্রদীপ করে নিজের আলোয় সত্যকে ধারণ করার উপদেশ দিয়েছেন। 'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম নিজেকে নিজের কর্ণধার করে নিয়েছেন। প্রাবন্ধিককে পথ দেখাবে তাঁর সত্য। এই সত্যে উজ্জীবিত হয়ে তিনি পরনির্ভরতা থেকে মুক্ত হয়েছেন। • উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধ উভয় ক্ষেত্রেই নিজ সত্যের অনুসারী হয় আত্মনির্ভরশীল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত হয়েছে। দেশের তরুণ শক্তি নিজ জায়গা থেকে স্বনির্ভর হয়ে উঠলে পরিণত হবে একটি আত্মনির্ভরশীল জাতিতে। অন্ধত্ব, পরনির্ভরতা ঘুচে সমাজে সংস্কার আসবে। দেশ ও জাতি মুক্তি তথা উন্নতির পথে এগিয়ে যাবে।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থার প্রেক্ষাপটে গৌতম বুদ্ধের বাণী এবং ক…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর