“উদ্দীপকের বিষয়বস্তু 'আমার পথ' প্রবন্ধের একটি দিকমাত্র, প্রবন্ধের বিষয়বস্তু আরও বিস্তৃত।”- আলোচনা কর।
উত্তর: • "উদ্দীপকের বিষয়বস্তু 'আমার পথ' প্রবন্ধের একটি দিকমাত্র, প্রবন্ধের বিষয়বস্তু আরও বিস্তৃত।”- মন্তব্যটি যথার্থ। • মানুষ যদি তার জীবনকে সুন্দর করে গড়ে তুলতে চায়, তাহলে তাকে নির্ভীক ও স্বাবলম্বী হতে হয়। নিজের ভেতরের শক্তি ও সত্যকে জানার মধ্য দিয়েই প্রকৃত মানুষ হওয়া যায়। • 'আমার পথ' প্রবন্ধে লেখক এমন এক 'আমি'র আহ্বান করেছেন যার পথ সত্যের পথ। তিনি প্রত্যেক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে 'আমরা' হয়ে উঠতে চেয়েছেন। এই বন্ধন ও শক্তির উৎস হিসেবে তিনি সত্য ও সম্প্রীতিকে বেছে নিয়েছেন। ভয়, দ্বিধা, সংকোচ দূর করে নির্ভীক চিত্তে সামনে অগ্রসর হওয়ার কথা বলেছেন। তাতে যদি ভুল হয় তবে ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে তিনি এগিয়ে যেতে বলেছেন। এ বিষয়টি উদ্দীপকের বিষয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকেও ভুল করে, ভুলের মধ্যে আচ্ছন্ন হয়ে না থেকে ভুল থেকে প্রকৃত শিক্ষা অর্জন করে জীবন সার্থক করে তোলার আহ্বান ধ্বনিত হয়েছে। এছাড়া প্রবন্ধের অন্যান্য বিষয় উদ্দীপকে নেই। • 'আমার পথ' প্রবন্ধে লেখক আমার পথ বলতে সত্য ও ন্যায়ের পথকে বুঝিয়েছেন। এ প্রবন্ধে তিনি মিথ্যার জগৎ, পরনির্ভরতা, অসাম্প্রদায়িকতা, সাম্যবাদী চেতনা, আমার 'আমি'কে আবিষ্কার করা, আত্মনির্ভর হওয়া, পরাবলম্বনসহ নানা বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। এসব বিষয় উদ্দীপকে প্রকাশ পায়নি। এ দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
“উদ্দীপকের বিষয়বস্তু 'আমার পথ' প্রবন্ধের একটি দিকমাত্র, প্রবন্ধের ব…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর