উদ্দীপকের সঙ্গে 'আমার পথ' প্রবন্ধের বিষয়গত সাদৃশ্য নিরূপণ কর।
উত্তর: • উদ্দীপকের সঙ্গে 'আমার পথ' প্রবন্ধের বিষয়গত সাদৃশ্য বিদ্যমান। • সত্য পথই প্রকৃত পথ। সত্যকে অবলম্বন করলে অনেক সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ঠিকই কিন্তু এই সত্যই আমাদের সঠিক পথের ঠিকানা দেয়। • উদ্দীপকে একজন সত্য পথের পথিকের কথা তুলে ধরা হয়েছে; যিনি কখনো ভয় পান না, তিনি সর্বদাই মুক্ত, তার কোনো গোপনীয়তা নেই। কারণ তিনি সত্য পথের পথিক। 'আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম এই সত্য পথের পথিকের সন্ধান করেছেন। তিনি এ প্রবন্ধে এমন এক 'আমি'র আবাহন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ, সত্য প্রকাশে যিনি নির্ভীক ও অসংকোচ। এই সত্য পথের পথিকের কথা প্রবন্ধজুড়ে তুলে ধরেছেন প্রাবন্ধিক। এভাবে যায়, উদ্দীপকের সঙ্গে 'আমার পথ' প্রবন্ধটির মূল ভাববস্তুর সম্পূর্ণ বিষয়গত সাদৃশ্য বিদ্যমান।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'আমার পথ' প্রবন্ধের বিষয়গত সাদৃশ্য নিরূপণ কর।
উদ্দীপক
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর