"তারুণ্যশক্তিতে বলীয়ান হলেই সত্য-সুন্দরের পথে অগ্রসর হওয়া যায়।” উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: •'তারুণ্যশক্তিতে বলীয়ান হলেই সত্য-সুন্দরের পথে অগ্রসর হওয়া যায়।'- উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্দের আলোকে উক্তিটি যথার্থ। • যে মানুষকে ন্যায়ের পথে চালিত করে এবং জাতির জন্য কল্যাণ বয়ে আনে সে পথই হলো সত্যের পথ। যে ব্যক্তি নিজের মধ্যে সত্য ধারণ করে তার দ্বারা অকল্যাণ হতে পারে না। • 'আমার পথ' প্রবন্ধে লেখক সত্যের জয়গান গেয়েছেন। জীবনে চলার পথে লেখক সত্যকে সাধুবাদ জানিয়েছে। আর যে পথ সতা ও সুন্দরের বিরোধী সেই পথ তিনি অবলম্বন করতে নারাজ। যার ভেতরে সত্যের সুমহান শস্ত্রি নেই সে সবসময় মিথ্যার দাসত্ব করে। সে নিজেও জীবনে সফল হতে পারে না আর জাতিকেও সফলভার দ্বারে নিয়ে যেতে পারে না। অন্যদিকে উদ্দীপকে তারুণ্যের নির্ভীক ও সাহসী বৈশিষ্ট্যের প্রতি আলোকপাত করা হয়। • আমার পথ' প্রবন্ধে সত্য প্রকাশে নির্ভীক ও আপসহীন মনোভাবের প্রত্যাশা করা হয়েছে, যার মধ্য দিয়ে সত্য প্রতিষ্ঠিত হবে। সত্য প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সাহসিকতা, নির্ভীক ও আপসহীন মনোভাব, তেজোদ্দীপ্ত প্রাণ ইত্যাদি দিকগুলো উদ্দীপকে তরুণের বৈশিষ্ট্যের মধ্যে প্রতিফলিত। এসব বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিই সমাজে সত্য প্রকাশ করতে পারে। আর সত্যই সুন্দরের পথ সুগম করে। সুতরাং সার্বিক দিক বিবেচনা করে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
"তারুণ্যশক্তিতে বলীয়ান হলেই সত্য-সুন্দরের পথে অগ্রসর হওয়া যায়।” উদ্…
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর