উদ্দীপকের সঙ্গে 'আমার পথ' প্রবন্ধের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ- নির্ণয় কর।
উত্তর: • উদ্দীপকের সঙ্গে 'আমার পথ' প্রবন্ধের সত্য সাধনায় ভুলকে ইতিবাচক মনে করার দিকটি সাদৃশ্যপূর্ণ। • নিজের অন্তরের শক্তিকে উপলব্ধি করেই মানুষ প্রকৃত মানুষ, হয়ে ওঠে। তারা নিজ নিজ সত্যের শক্তিকে সামনের দিকে নিয়ে যায়। সত্যের দন্ড যাদের রয়েছে তারাই অসাধ্যকে সাধন করতে পারে। • উদ্দীপকে ভুল করার স্বাভাবিকতা এবং ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে সার্থকতা অর্জনের দিকটি তুলে ধরা হয়েছে। মানুষ জীবনে চলার পথে অনেক ভুল করে। একবার ভুল করে তা থেকে শিক্ষা না নিয়ে ভুলের মধ্যেই জরাজীর্ণ হয়ে থাকা উচিত নয়। বরং ভুলকে জীবনের একটি শিক্ষা ভেবে তা থেকে ইতিবাচক উত্তরণ ঘটানোই জীবনের প্রকৃত লক্ষ্য। 'আমার পথ' প্রবন্ধে লেখক সত্যের সাধনা দ্বারা দাসত্ব থেকে মুক্ত হয়ে সমাজকে ঐক্যবদ্ধ করতে চেয়েছেন। তিনি মনে করেছেন- মিথ্যা, ভয়, ভন্ডামি থেকে মুক্ত হলেই মানুষে মানুষে প্রাণের সম্মিলন ঘটানো সম্ভব। আর এ কাজ করতে গিয়ে লেখক ভুল করতেও রাজি। কারণ ভুল না করে সঠিক কিছু শেখা যায় না। তবে ভুল করে, ভুলের মধ্যে পড়ে থাকলে সঠিকটা সম্পর্কে ধারণা জন্মে না। ভুল থেকে শিক্ষা নিয়েই মানুষ সত্য সাধনায় অনুপ্রাণিত হয়। এভাবে উদ্দীপকের সঙ্গে 'আমার পথ' প্রবন্ধের ভুলকে ইতিবাচক হিসেবে দেখার দিকটি সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'আমার পথ' প্রবন্ধের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ- নির্ণয় কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর