"স্পষ্ট কথা বলায় একটা অবিনয় নিশ্চয় থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা।" উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের আলোকে উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: • "স্পষ্ট কথা বলায় একটা অবিনয় নিশ্চয় থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা।"- উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের আলোকে মন্তব্যটি যথার্থ। • সত্য কঠিন, তাকে সহজভাবে গ্রহণ করতে পারলে জীবন সার্থক হয়। এজন্য নিজের সত্যকে চেনার ও জানার বিষয়ে কোনো ছাড় দেওয়া উচিত নয় এবং অন্যের কাছে তা প্রকাশে দ্বিধা রাখা যাবে না। • 'আমার পথ' প্রবন্ধে লেখক সত্যের স্বরূপ তুলে ধরেছেন। লেখক আপন সত্যের আলোয় মানুষকে পথ চলার আহ্বান জানিয়েছেন। সত্যের তেজে অবিদ্যা, অন্যায়কে ধ্বংস করতে চান এবং মনুষ্যত্ব ও মূল্যবোধকে জাগ্রত করতে চান। লেখক নিজের সত্যকে প্রকাশ করতে স্পষ্টবাদী হতে চান। প্রয়োজনে অবিনয়ী হতে চান। এতে হয়তো অনেক সময় মানুষ কষ্ট পেতে পারে কিন্তু তবু লেখক সত্য প্রকাশে নির্ভীক থাকতে চান। উদ্দীপকের কবিতাংশে সত্য পথ প্রদর্শক নিন্দুকের কথা বলা হয়েছে। মানুষ ভুল করলে বা বিপথে গেলে তার সমালোচনা হয়। সেই সমালোচনাকে সহজে গ্রহণ করতে পারলে সুফল পাওয়া যায়। কিন্তু কেউ যদি তার সত্যের ওপর অটুট থাকে তাহলে স্পষ্টভাবে তা প্রকাশ করবে এবং সকল সমালোচনার ঊর্ধ্বে নিজেকে প্রতিস্থাপন করবে, যা উদ্দীপকের সাথে 'আমার পথ' প্রবন্ধেও ফুটে উঠেছে। • প্রবন্ধে লেখক স্পষ্ট কথা বলতে চান, প্রয়োজনে অবিনয়ী হতে চান তবুও আপন সত্যকে প্রতিষ্ঠা করতে চান। নিজে ভুল করলে তাও শুধরে নিতে চান। অহংকারের দন্ড বরং সত্যের দন্ড প্রকাশে তিনি সর্বদা তৎপর, যা উদ্দীপকের কবিতাংশের নিন্দুকের সমালোচনা এবং কবির তা গ্রহণ করার মানসিকতার সমধর্মী। অর্থাৎ যা কিছু সত্য, যা সুন্দর তাকে শত কষ্ট হলেও গ্রহণের মানসিকতা থাকার কথা বলা হয়েছে উভয় জায়গায়। সুতরাং বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
"স্পষ্ট কথা বলায় একটা অবিনয় নিশ্চয় থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দ…
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর