শেয়ারFacebookWhatsApp

'আমার পথ' প্রবন্ধে প্রবন্ধ কারের যে নির্ভীকতা ফুটে উঠেছে, তা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।

উত্তর: • 'আমার পথ' প্রবন্ধে প্রবন্ধকারের যে নির্ভীকতা ফুটে উঠেছে এবং উদ্দীপকে যে নির্ভীকতার কথা বলা হয়েছে তা সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ। • নিজেকে ভালোভাবে চিনে ও জেনে আপন সত্যকে নিজের কর্ণধার বলে মানলে মানুষ কখনো সঠিক পথ থেকে বিচ্যুত হয় না। বরং এই সত্য পথের পথিক হওয়ার কারণে মানুষ হয়ে ওঠে স্বনির্ভর ও আত্মনির্ভরশীল। • উদ্দীপকের ভাববস্তু পর্যালোচনা করলে দেখা যায়, এখানে একজন সত্য পথের পথিকের বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হয়েছে। যিনি কখনো ভয় পান না, যার কোনো গোপনীয়তা নেই এবং যিনি সর্বদা মুক্ত। কারণ তিনি তার সত্যের সন্ধান পেয়েছেন। 'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম এই আপন সত্যকে চিনিয়ে দিতে চেয়েছেন প্রত্যেক মানুষকে। তিনি এমন এক 'আমি' সত্তার আবাহন প্রত্যাশা করেছেন যার রুদ্র তেজে মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে পারবে মানুষ। • 'আমার পথ' প্রবন্ধে লেখক নিজের সত্যের সন্ধান লাভ করে তাকে নিজের কর্ণধার বলে মানার কথা বলেছেন। শুধু তা-ই নয়, যেকোনো পরিস্থিতিতে তিনি সত্যকেই অবলম্বন করতে চান; সত্যকে অবলম্বন করেই তিনি হয়ে উঠেছেন নির্ভীক, যা উদ্দীপকের ভাববস্তুর সঙ্গে সমান্তরাল। তাই বলা যায়, 'আমার পথ' প্রবন্ধে প্রবন্ধকারের যে নির্ভীকতা ফুটে উঠেছে তা উদ্দীপকে ফুটে ওঠা নির্ভীকতার সঙ্গে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ।

HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল

'আমার পথ' প্রবন্ধে প্রবন্ধ কারের যে নির্ভীকতা ফুটে উঠেছে, তা উদ্দীপ…

উদ্দীপক

আমি কখনো ভয় পাই না। আমি মুক্ত। আমার কোনো গোপনীয়তা নেই। আমি জানি, আমি সব সময় ঠিক পথে আছি। কারণ আমি জানি আমি কে। আমি আমার সত্যের সন্ধান লাভ করেছি।

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

যেদিন আমাদের মধ্যে আত্মনির্ভরতা আসবে সেদিন আমরা সত্যি সত্যি স্বাধীন হব।

উত্তর

• "আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে"- কথাটির মাধ্যমে নিজেকে যথাযথভাবে চিনে নিজের ওপর আত্মনির্ভরতা অর্জনকে বোঝানো হয়েছে। • 'আমার পথ' প্রবন্ধে লেখক আপন সত্যের আলোয় মানুষকে পথ চলার আহ্বান জানিয়েছেন। তিনি নিজের আমিত্বের স্বরূপ উন্মোচন করেছেন। তিনি আত্মনির্ভরশীলতার দিকটিতেই বেশি গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, নিজের ওপর বিশ্বাস ও আত্মনির্ভরতাই মুক্তির মূলমন্ত্র। তাই জীবনের যেকোনো ক্ষেত্রে সফলতা লাভের জন্য সর্বাগ্রে নিজেকে জানতে হবে, নিজের ওপর অটুট বিশ্বাস রাখতে হবে। আর তা করতে পারলে তৈরি হবে আত্মনির্ভরতা। এর ফলে যেকোনো কাজেই সফল হওয়া সম্ভব হবে। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে এই বিষয়টিকে বোঝানো হয়েছে।

উত্তর

• উদ্দীপকের সঙ্গে 'আমার পথ' প্রবন্ধের বিষয়গত সাদৃশ্য বিদ্যমান। • সত্য পথই প্রকৃত পথ। সত্যকে অবলম্বন করলে অনেক সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ঠিকই কিন্তু এই সত্যই আমাদের সঠিক পথের ঠিকানা দেয়। • উদ্দীপকে একজন সত্য পথের পথিকের কথা তুলে ধরা হয়েছে; যিনি কখনো ভয় পান না, তিনি সর্বদাই মুক্ত, তার কোনো গোপনীয়তা নেই। কারণ তিনি সত্য পথের পথিক। 'আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম এই সত্য পথের পথিকের সন্ধান করেছেন। তিনি এ প্রবন্ধে এমন এক 'আমি'র আবাহন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ, সত্য প্রকাশে যিনি নির্ভীক ও অসংকোচ। এই সত্য পথের পথিকের কথা প্রবন্ধজুড়ে তুলে ধরেছেন প্রাবন্ধিক। এভাবে যায়, উদ্দীপকের সঙ্গে 'আমার পথ' প্রবন্ধটির মূল ভাববস্তুর সম্পূর্ণ বিষয়গত সাদৃশ্য বিদ্যমান।

উত্তর

• 'আমার পথ' প্রবন্ধে প্রবন্ধকারের যে নির্ভীকতা ফুটে উঠেছে এবং উদ্দীপকে যে নির্ভীকতার কথা বলা হয়েছে তা সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ। • নিজেকে ভালোভাবে চিনে ও জেনে আপন সত্যকে নিজের কর্ণধার বলে মানলে মানুষ কখনো সঠিক পথ থেকে বিচ্যুত হয় না। বরং এই সত্য পথের পথিক হওয়ার কারণে মানুষ হয়ে ওঠে স্বনির্ভর ও আত্মনির্ভরশীল। • উদ্দীপকের ভাববস্তু পর্যালোচনা করলে দেখা যায়, এখানে একজন সত্য পথের পথিকের বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হয়েছে। যিনি কখনো ভয় পান না, যার কোনো গোপনীয়তা নেই এবং যিনি সর্বদা মুক্ত। কারণ তিনি তার সত্যের সন্ধান পেয়েছেন। 'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম এই আপন সত্যকে চিনিয়ে দিতে চেয়েছেন প্রত্যেক মানুষকে। তিনি এমন এক 'আমি' সত্তার আবাহন প্রত্যাশা করেছেন যার রুদ্র তেজে মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে পারবে মানুষ। • 'আমার পথ' প্রবন্ধে লেখক নিজের সত্যের সন্ধান লাভ করে তাকে নিজের কর্ণধার বলে মানার কথা বলেছেন। শুধু তা-ই নয়, যেকোনো পরিস্থিতিতে তিনি সত্যকেই অবলম্বন করতে চান; সত্যকে অবলম্বন করেই তিনি হয়ে উঠেছেন নির্ভীক, যা উদ্দীপকের ভাববস্তুর সঙ্গে সমান্তরাল। তাই বলা যায়, 'আমার পথ' প্রবন্ধে প্রবন্ধকারের যে নির্ভীকতা ফুটে উঠেছে তা উদ্দীপকে ফুটে ওঠা নির্ভীকতার সঙ্গে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ।
HSCBangla 1st Paperগদ্য : আমার পথ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কুর্নিশ' শব্দের অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'আমার পথ' প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে-

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'মেকি' শব্দের অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমার পথ' প্রবন্ধের লেখক কী দুলিয়ে পথে বাহির হলেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'রুদ্র-মঙ্গল' কী ধরনের গ্রন্থ?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আমার পথ' প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

যশোর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রাজবন্দির জবানবন্দি' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক বিনয়ের চেয়ে সত্যের অহংকারকে উত্তম বলেছেন কেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।