উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধ অনুসারে শিখনফল হিসেবে দেশের প্রতি তোমার একক দায়িত্ব কী তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধ অনুসারে শিখনফল হিসেবে ও দেশের প্রতি আমাদের একক দায়িত্ব নিজেকে চেনার মাধ্যমে সত্যের আলোয় আলোকিত মানুষ হয়ে জাতীয় জীবনে অবদান রাখা । 'আমার পথ' প্রবন্ধে আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার আহ্বান জানানো হয়েছে। সত্যের উপলব্ধি লেখকের প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু। লেখক সত্যের আলোতে মানুষের ব্যক্তিত্বের জাগরণ ও বিকাশ প্রত্যাশা করেছেন। পরনির্ভরতামুক্ত স্বাধীন ব্যক্তি আত্মবিশ্বাসী, এরা সত্য প্রকাশে নির্ভীক হয়ে থাকে। আত্মশক্তিকে অনুধাবন করতে পারলেই মানুষ আত্মনির্ভরশীল হতে পারে। আর আত্মনির্ভরশীল মানুষ সব কিছুকেই সম্ভব করে তুলতে পারে। উদ্দীপকে কবি আত্মশক্তিতে সংকোচে বিহ্বলতাকে জয় করার আহ্বান জানিয়েছেন । সেই সাথে সংকটের মাঝে নিমজ্জিত না থেকে এ অবস্থা থেকে উত্তরণের তাগিদ দিয়েছেন। কবির মতে, জীবনে সমস্যা বড়ো করে না দেখে সমস্যার সমাধানকে গুরুত্ব দেওয়া উচিত। একে অতিক্রম করতে পারাতেই জীবনের সার্থকতা। এজন্য পরনির্ভরতা কাটিয়ে আত্মপ্রত্যয়ী হয়ে সমস্যার সমাধান করতে হবে। 'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক সকলকে আপন সত্তায় বিশ্বাসী হতে বলেছেন, যার পথ হবে নিরেট সত্যপথ। সমালোচনা ও লোকভয় তুচ্ছ করে আপন সত্য দ্বারা মনুষ্যত্ব বোধের জাগরণ ঘটাতে পারলেই সকল বিরোধ অসাম্যের ইতি ঘটবে এটাই প্রাবন্ধিকের বিশ্বাস। উদ্দীপকেও পরনির্ভরতা কাটিয়ে আত্মপ্রত্যয়ী হয়ে সমস্যার সমাধান করার তাগিদ দেওয়া হয়েছে। এভাবেই প্রতিটি মানুষ আপন শক্তিতে বিশ্বাসী হয়ে উঠতে পারলেই জাতীয় জীবনে তা সর্বাধিক ইতিবাচক প্রভাব ফেলবে। স্বনির্ভর মানুষরাই পারে স্বনির্ভর জাতি গঠন করতে। তাই বলা যায়, উদ্দীপক ও প্রবন্ধ অনুসারে দেশের প্রতিটি মানুষের একক দায়িত্ব নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলা । তবেই দেশ সমহিমায়. সগর্বে এগিয়ে যাবে ।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধ অনুসারে শিখনফল হিসেবে দেশের প্রতি তোমার…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর