উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের সাদৃশ্য লেখো ।
উত্তর: উদ্দীপকে আত্মশক্তিতে বলীয়ান হওয়ার দিকটি 'আমার পথ' প্রবন্ধের সাথে সাদৃশ্যপূর্ণ । প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম মনে করেন আমার আমিকে চিনতে পারলে নিজেই নিজের কর্ণধার হওয়া যায়। জীবনে নিজেকে চিনতে পারলে, সত্যকে আদর্শ হিসেবে গ্রহণ করলে কখনো পথ থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা নেই। কেউ যদি সত্যি করে তার নিজের সত্যকে চিনতে পারে, তার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাহিরের কোনো ভয়ই তার কিছু করতে পারবে না। তাই নিজে সত্যের পথে চললে, সৎকর্ম করলে দৃঢ় প্রত্যয়ের সাথে জীবন যুদ্ধ অতিক্রম করা যায়। উদ্দীপকেও নিজেকে জয় করার কথা বলা হয়েছে। ভয় ত্যাগ করে আত্মশক্তিতে বলীয়ান হওয়ার প্রেরণা দেওয়া হয়েছে। সংকট আসতে পারে কল্পনা করে আমাদের নিজেকে অসহায় ভাবা উচিত নয়। আত্মশাক্তির উপর নির্ভর করেই আমাদের এগিয়ে যেতে হবে। 'আমার পথ' প্রবন্ধেও আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী ব্যক্তিত্ব প্রত্যাশা করা হয়েছে। তাই বলা যায়, প্রবন্ধে প্রকাশিত আত্মবিশ্বাসী হওয়ার দিকটি উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের সাদৃশ্য লেখো ।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর