উদ্দীপকটি ' মানব কল্যাণ' প্রবন্ধের সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধে আলোচিত সত্যিকারের মানব-কল্যাণের বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মানুষকে ভালোবাসার মধ্যে মানবজীবনের সার্থকতা প্রকাশ পায়। মানবজীবনের বাইরে মানুষের করণীয় অন্য কিছুই নেই।' তাই মানুষকে তার জীবনের সময়টুকুর মধ্যে ভালো কাজ করতে হবে। কারণ মানুষের জীবনের সঙ্গে জীবনের যোগ না ঘটলে জীবন সার্থক হয় না । • উদ্দীপকের কবিতাংশে নিঃস্বার্থ পরোপকারী মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে। নিজের ক্ষতি সত্ত্বেও কবি অন্যের প্রতি গভীর সহানুভূতিশীল। তাঁকে যে আঘাত দেয়, তার জন্য তিনি সমব্যাথী হন। যে তাঁকে পর করে তিনি তাকে আপন করার জন্য ব্যাকুল হয়ে ঘুরে বেড়ান। এ বিষয়গুলো কবির মহৎ চিন্তা ও মানবতাবোধেরই প্রতিফলন। এসব বিষয় মানব-কল্যাণ' প্রবন্ধে প্রতিফলিত সত্যিকারের মানব-কল্যাণের বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ । • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানুষের মহৎ চিন্তা-ভাবনা এবং মানুষের আত্মমর্যাদা ক্ষুণ্ণ না করে মানুষের কল্যাণ সাধন করার কথা বলেছেন। তাঁর মতে মানব-কল্যাণ সর্বজনীন মহৎ কর্ম। এভাবে প্রবন্ধে আলোচিত সত্যিকার মানব-কল্যাণের বৈশিষ্ট্যের সঙ্গে উদ্দীপকের ভাব সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
উদ্দীপকটি ' মানব কল্যাণ' প্রবন্ধের সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ…
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর