শেয়ারFacebookWhatsApp

ব্যক্তির চিন্তাধারা পরিবর্তনে উদ্দীপকে প্রকাশিত ভাব কীভাবে সহায়ক হতে পারে? 'আমার পথ' প্রবন্ধের আলোকে তা বিশ্লেষণ কর।

উত্তর: ব্যক্তির চিন্তাধারা পরিবর্তনে উদ্দীপকে প্রকাশিত ভাব আত্মশক্তিতে বলীয়ান হওয়ার মাধ্যমে সহায়ক হতে পারে। প্রতিটি মানুষের ভেতর একটি 'আমি' আছে। যে তার ভেতরকার এই আমিত্বকে চিনতে পারে সে সত্যকে চিনতে পারে। আর যে এই সত্যকে বুকে ধারণ করতে পারে সে কখনো বিপথে চালিত হয় না। প্রবল সাহস নিয়ে সে জীবনের সকল বাধাবিপত্তি মোকাবেলা করতে পারে। উদ্দীপকে পবিত্র কুরআন, সনাতন ধর্ম ও দার্শনিক সক্রেটিসের মূল্যবান উক্তির মাধ্যমে মূলত মানুষের ভেতরকার নিজের আমিত্বকে জেনে সেই সত্যের উপর অবিচল থেকে আত্মনির্ভরশীল হওয়ার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে- আত্মনির্ভরশীল মানুষ ছাড়া সমাজ বা জাতির উন্নতি অসম্ভব। ব্যক্তির চিন্তাধারা পরিবর্তনে আত্মনির্ভরতার এই মন্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ। 'আমার পথ' প্রবন্ধে লেখক এই দিকটি অত্যন্ত গুরুত্বসহকারে তুলে ধরেছেন। এই প্রবন্ধে লেখক নিজের সত্যকে জানা, নিজের সত্যকে গুরু বা পথপ্রদর্শক হিসেবে মানার কথা বলেছেন। লেখক মনে করেন, এভাবে একজন মানুষ পরাবলম্বন পরিহার করে আত্মনির্ভরশীল হতে পারে। 'আমার পথ' প্রবন্ধে লেখক এমন এক আমি'র আহ্বান করেছেন যার পথ সত্যের পথ। এই একই দিকটি উদ্দীপকে প্রকাশিত হয়েছে। 'আমার পথ' প্রবন্ধে লেখক বলেন, মানুষ যখন তার নিজের সত্যকে জানতে পারে তখন সে সকল ভয় ও সংকোচ উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে পারে। এভাবে তার চিন্তাধারায় ব্যাপক পরিবর্তন আসে।

HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল

ব্যক্তির চিন্তাধারা পরিবর্তনে উদ্দীপকে প্রকাশিত ভাব কীভাবে সহায়ক হত…

উদ্দীপক

আজকাল সমাজের দিকে তাকালে পরনির্ভরশীলতার বিভিন্ন চিত্র চোখে পড়ে। নিজেকে জানা প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। ধর্ম, দর্শন থেকে শুরু করে প্রতিটি জ্ঞানের শাখায় নিজেকে জানার বিশেষ গুরুত্ব রয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে "মান "মা আরাফা নাফসাহু, ফা- কাদ্ আরাফা রাব্বাহু" অর্থাৎ যে নিজেকে জেনেছে, সে তার রবকে জেনেছে। সনাতন ধর্মে বলা হয়েছে 'আত্মানং বিদ্ধি' অর্থাৎ আত্মজ্ঞানই প্রকৃত জ্ঞান। দার্শনিক সক্রেটিসও বলেছেন 'নিজেকে জানো'। আত্মনির্ভরশীল মানুষ ছাড়া সমাজ বা জাতির উন্নতি অসম্ভব। একে অপরের প্রতি নির্ভরতার কারণে মানসিক দাসত্ব হয় এবং তা ক্রমান্বয়ে সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়।

Barisal · 2024

উত্তর

দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি তা সব দূর করতে আগুনের সম্মার্জনার প্রয়োজন হবে।

উত্তর

পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলেছে যেভাবে তা হলো আমরা আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা না করে আমাদের অন্যের দাসত্ব স্বীকার করে নেওয়ার মানসিকতার কারণে। 'আমার পথ' প্রবন্ধে লেখক নিজেকে চেনা, সত্যের পথে অগ্রসর হওয়া ও আত্মনির্ভরতা অর্জনের কথা বলেছেন। প্রত্যেকের স্বাধীন সত্তা রয়েছে। যারা নিজের সত্তাকে সম্মান করতে জানে না তারা চিরকালই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকে। তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার সব চেতনা ও আকাঙ্ক্ষা লোপ পেয়ে যায়। এ কারণে লেখক সবাইকে স্বাবলম্বী হতে বলেছেন। অন্যের ওপর নির্ভরশীল থাকলে মানুষ নিষ্ক্রিয় হয়ে পড়ে। এতে স্বাধীনভাবে বাঁচার মানসিকতা হারিয়ে ফেলে। আমরা আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা না করে অন্যের দাসত্ব স্বীকার করেছি বলে সেই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলেছে।

উত্তর

আমার পথ' প্রবন্ধের আত্মশক্তিকে কাজে লাগিয়ে স্বনির্ভর হওয়ার দিকটি উদ্দীপকে নির্দেশিত হয়েছে। জীবনকে সুন্দর করতে গড়তে হলে আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হতে হয়। এর জন্য প্রয়োজন নিজের ভেতরকার সত্যকে জানা এবং মানা। যে তার নিজের আত্মশক্তিকে চিনতে পারে সে কখনো অন্যের উপর নির্ভর করে না। এভাবে সে হয়ে ওঠে আত্মনির্ভরশীল। উদ্দীপকে নিজেকে জানার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে ধর্ম, দর্শন থেকে শুরু করে প্রতিটি জ্ঞানের শাখার নিজেকে জানার বিশেষ গুরুত্ব রয়েছে। পবিত্র কুরআনে বলা হয়েছে যে নিজেকে জেনেছে, সে তার রবকে জেনেছে। সনাতন ধর্মে বলা হয়েছে, আত্মজ্ঞানই প্রকৃত জ্ঞান। আবার দার্শনিক সক্রেটিসের কথা 'নিজেকে জানো'। এগুলোর মাধ্যমে মূলত আত্মশক্তিকে জানার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে যা 'আমার পথ' প্রবন্ধেও প্রতিফলিত হয়েছে। এই প্রবন্ধে লেখক নিজের সত্যকে বুকে ধারণ করে আত্মশক্তির মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। তিনি মনে করেন, যে ব্যক্তি তার সত্যকে চিনতে পারে সে কখনো অন্যের উপর নির্ভর করে না। এভাবে উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের আত্মশক্তিকে কাজে লাগিয়ে স্বনির্ভর হওয়ার দিকটি নির্দেশিত হয়েছে।

উত্তর

ব্যক্তির চিন্তাধারা পরিবর্তনে উদ্দীপকে প্রকাশিত ভাব আত্মশক্তিতে বলীয়ান হওয়ার মাধ্যমে সহায়ক হতে পারে। প্রতিটি মানুষের ভেতর একটি 'আমি' আছে। যে তার ভেতরকার এই আমিত্বকে চিনতে পারে সে সত্যকে চিনতে পারে। আর যে এই সত্যকে বুকে ধারণ করতে পারে সে কখনো বিপথে চালিত হয় না। প্রবল সাহস নিয়ে সে জীবনের সকল বাধাবিপত্তি মোকাবেলা করতে পারে। উদ্দীপকে পবিত্র কুরআন, সনাতন ধর্ম ও দার্শনিক সক্রেটিসের মূল্যবান উক্তির মাধ্যমে মূলত মানুষের ভেতরকার নিজের আমিত্বকে জেনে সেই সত্যের উপর অবিচল থেকে আত্মনির্ভরশীল হওয়ার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে- আত্মনির্ভরশীল মানুষ ছাড়া সমাজ বা জাতির উন্নতি অসম্ভব। ব্যক্তির চিন্তাধারা পরিবর্তনে আত্মনির্ভরতার এই মন্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ। 'আমার পথ' প্রবন্ধে লেখক এই দিকটি অত্যন্ত গুরুত্বসহকারে তুলে ধরেছেন। এই প্রবন্ধে লেখক নিজের সত্যকে জানা, নিজের সত্যকে গুরু বা পথপ্রদর্শক হিসেবে মানার কথা বলেছেন। লেখক মনে করেন, এভাবে একজন মানুষ পরাবলম্বন পরিহার করে আত্মনির্ভরশীল হতে পারে। 'আমার পথ' প্রবন্ধে লেখক এমন এক আমি'র আহ্বান করেছেন যার পথ সত্যের পথ। এই একই দিকটি উদ্দীপকে প্রকাশিত হয়েছে। 'আমার পথ' প্রবন্ধে লেখক বলেন, মানুষ যখন তার নিজের সত্যকে জানতে পারে তখন সে সকল ভয় ও সংকোচ উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে পারে। এভাবে তার চিন্তাধারায় ব্যাপক পরিবর্তন আসে।
HSCBangla 1st Paperগদ্য : আমার পথ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কুর্নিশ' শব্দের অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'আমার পথ' প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে-

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'মেকি' শব্দের অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমার পথ' প্রবন্ধের লেখক কী দুলিয়ে পথে বাহির হলেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'রুদ্র-মঙ্গল' কী ধরনের গ্রন্থ?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আমার পথ' প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

যশোর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রাজবন্দির জবানবন্দি' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক বিনয়ের চেয়ে সত্যের অহংকারকে উত্তম বলেছেন কেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।