উদ্দীপকের কবিতাংশে 'আমার পথ' প্রবন্ধের সম্পূর্ণ ভাব ফুটে উঠেছে কি? তোমার মতের পক্ষে যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকের কবিতাংশে 'আমার পথ' প্রবন্ধের সম্পূর্ণ ভাব ফুটে ওঠেনি বলেই আমি মনে করি। নিজেকে ভালোভাবে চিনলে ও জানলে, আপন সত্যকে নিজের কর্ণধার বলে, মানলে মানুষ কখনো বিপথে চালিত হতে পারে না। উপরন্তু এতে করে মানুষ স্বনির্ভর ও আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে, যা তাকে জীবনের সকল ক্ষেত্রে সফল হতে সাহায্য করে। 'আমার পথ' প্রবন্ধে লেখক সত্য পথের সন্ধান করেছেন। তিনি সত্যের সাধনা দ্বারা দাসত্ব থেকে মুক্ত হয়ে সমাজের মানুষকে ঐক্যবদ্ধ করতে চেয়েছেন। তিনি বিশ্বাস করতেন, মনুষ্যত্ববোধ জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উম্মোচিত হবে। উদ্দীপকের কবিতাংশটিতে যেকোনো পরিস্থিতিতে সত্যকে অবলম্বন করে জীবনপথে চালিত হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। কবি জানেন, সর্বদা সত্য পথে চলতে গেলে জীবনে নানা ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে। তবে সত্য পথ কঠিন হলেও শেষ অবধি তা কাউকে ভুল পথে চালিত করে না। আর তাই সত্য কঠিন জেনেও তিনি সর্বতোভাবে সত্যকে অবলম্বন করার কথা বলেছেন। 'আমার পথ' প্রবন্ধে লেখক আপন সত্যকে জানার ও তাকে নিজের কর্ণধার বলে মানার কথা বলেছেন। শুধু তাই নয়, যেকোনো পরিস্থিতিতে তিনি সত্যকেই অবলম্বন করতে চান। একইভাবে, উদ্দীপকের কবিতাংশের কবি সত্যকে কঠিন জেনেও তাকেই অবলম্বন করতে চান, যা আলোচ্য প্রবন্ধের লেখকের ভাবনার সমান্তরাল। তবে এই বিষয়টি ছাড়াও 'আমার পথ' প্রবন্ধে স্বাবলম্বনের গুরুত্ব, জাতি-ধর্ম নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মেলবন্ধনের মাধ্যমে এক উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলার কথা বলেছেন। উদ্দীপকের কবিতাংশে এসব বিষয়ের উল্লেখ নেই। এই বিবেচনায় বলা যায়, উদ্দীপকের কবিতাংশে 'আমার পথ' প্রবন্ধের সম্পূর্ণ ভাব ফুটে ওঠেনি।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
উদ্দীপকের কবিতাংশে 'আমার পথ' প্রবন্ধের সম্পূর্ণ ভাব ফুটে উঠেছে কি? …
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর