শেয়ারFacebookWhatsApp

“আত্মনির্ভরতা মানুষকে আলোর পথ দেখাতে পারে।"- উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের আলোকে উক্তিটির যথার্থতা বিচার কর।

উত্তর: "আত্মনির্ভরতা মানুষকে আলোর পথ দেখাতে পারে।"- উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের আলোকে মন্তব্যটি যথার্থ। জীবনকে সুন্দর করে গড়ে তুলতে চাইলে মানুষকে আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হতে হয়। আর এর জন্য প্রয়োজন নিজের সত্যশক্তিকে জানা এবং এর উপর অটল থাকা। এভাবেই মানুষ আত্মনির্ভর হয়ে তার জীবনকে সফল করতে পারে। উদ্দীপকের রাশিদা একজন আত্মপ্রত্যয়ী নারী। সে তার নিরক্ষর স্বামীর অকথ্য নির্যাতনে ভেঙে না পড়ে, জীবনের দুর্যোগময় মুহূর্তে নিষ্ক্রিয় না থেকে আত্মপ্রত্যয়ের সাথে সেলাইয়ের কাজ শেখে। ক্ষুদ্রঋণ প্রকল্প থেকে ঋণ নিয়ে সে সেলাই মেশিন কিনে একনিষ্ঠতা, আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করতে থাকলে বড়ো বড়ো কোম্পানি থেকে তার কাছে অর্ডার আসতে থাকে। অসহায় ও দুস্থ নারীদের পাশেও দাঁড়ায় সে। এভাবে রাশিদা হয়ে ওঠে স্বনির্ভর একজন নারী। 'আমার পথ' প্রবন্ধেও লেখক নির্ভীক, অসংকোচ ও আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করে আত্মনির্ভরশীলতা অর্জনের কথা বলেছেন। পরনির্ভরশীলতাকে তিনি সবচেয়ে বড়ো দাসত্ব বলেছেন। তিনি মনে করেন, আত্মনির্ভরশীলতাই পারে ব্যক্তি বা জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে। 'আমার পথ' প্রবন্ধে লেখক নিজের সত্যকে জেনে আত্মশক্তিতে বলীয়ান হয়ে আত্মনির্ভরশীল হওয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন। লেখক মনে করেন, এভাবে মানুষ পরনির্ভরতা কাটিয়ে আলোর পথের সন্ধান পায়। উদ্দীপকের রাশিদাও নিজের সত্যকে জেনে আত্মশক্তিকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার মাধ্যমে আলোকিত পথের সন্ধান পেয়েছে। তাই আলোচ্য বিষয়গুলোর ভিত্তিতে নিঃসন্দেহে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল

“আত্মনির্ভরতা মানুষকে আলোর পথ দেখাতে পারে।"- উদ্দীপক ও 'আমার পথ' প্…

উদ্দীপক

নবম শ্রেণির ছাত্রী রাশিদাকে মাত্র ১৪ বছর বয়সে দরিদ্র বাবা-মা বিয়ে দেয় নিরক্ষর শফিকের সঙ্গে। দেড় বছরের মাথায় রাশিদার কোলজুড়ে আসে ফুটফুটে এক ছেলে। অকর্মণ্য স্বামী স্ত্রী-সন্তানের প্রতি কর্তব্য পালন তো করতই না, উপরন্তু রাশিদার উপর অকথ্য নির্যাতন চালাত। জীবনের এই দুর্যোগ মুহূর্তে রাশিদা নিষ্ক্রিয় না থেকে আত্মপ্রত্যয়ের সঙ্গে সেলাইয়ের কাজ শেখে। এরপর সে ক্ষুদ্রঋণ প্রকল্প থেকে ঋণ নিয়ে একটি সেলাই মেশিন কিনে ঘরে বসে কাজ শুরু করে। একনিষ্ঠতা, আন্তরিকতা ও দক্ষতার ক্রমোন্নতিতে রাশিদার কাজের মান ও চাহিদা বাড়তে থাকে এবং বড়ো বড়ো কোম্পানি থেকে তার কাছে অর্ডার আসতে থাকে। অসহায় ও দুস্থ প্রায় পঁচিশজন মহিলাকে সে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগিয়ে দেয়। অদম্য মানসিকতা ও প্রচণ্ড ইচ্ছাশক্তির জন্য রাশিদা এখন স্বনির্ভর একজন নারী।

Mymensingh · 2024

উত্তর

আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে।

উত্তর

পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলেছে যেভাবে তা হলো- আমরা আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা না করে আমাদের অন্যের দাসত্ব স্বীকার করে নেওয়ার মানসিকতার কারণে। 'আমার পথ' প্রবন্ধে লেখক নিজেকে চেনা, সত্যের পথে অগ্রসর হওয়া ও আত্মনির্ভরতা অর্জনের কথা বলেছেন। প্রত্যেকের স্বাধীন সত্তা রয়েছে। যারা নিজের সত্তাকে সম্মান করতে জানে না তারা চিরকালই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকে। তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার সব চেতনা ও আকাঙ্ক্ষা লোপ পেয়ে যায়। এ কারণে লেখক সবাইকে স্বাবলম্বী হতে বলেছেন। অন্যের ওপর নির্ভরশীল থাকলে মানুষ নিষ্ক্রিয় হয়ে পড়ে। এতে স্বাধীনভাবে বাঁচার মানসিকতা হারিয়ে ফেলে। আমরা আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা না করে অন্যের দাসত্ব স্বীকার করেছি বলে সেই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলেছে।

উত্তর

উদ্দীপকের রাশিদা চরিত্রের মানসিকতার সঙ্গে 'আমার পথ' প্রবন্ধের আত্মশক্তিকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার বিষয়টি সংগতিপূর্ণ। নিচে এর যুক্তিপূর্ণ বিচার বিশ্লেষণ তুলে ধরা হলো। জীবনে এগিয়ে চলার জন্য আত্মবিশ্বাসী হতে হয়। জীবনের দুর্যোগময় মুহূর্তে হাত গুটিয়ে বসে থাকলে জীবনযুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। বরং নিজের সত্যকে বুকে ধারণ করেই আত্মনির্ভরশীলতা অর্জন সম্ভব। উদ্দীপকের রাশিদার অল্প বয়সে নিরক্ষর শফিকের সঙ্গে বিয়ে হলে তার জীবনে নেমে আসে দুর্যোগ। জীবনের এই দুর্যোগ মুহূর্তে রাশিদা নিষ্ক্রিয় না থেকে আত্মপ্রত্যয়ের সঙ্গে সেলাইয়ের কাজ শেখে। এভাবে ক্ষুদ্র ঋণ প্রকল্প থেকে ঋণ নিয়ে সেলাই মেশিন কিনে ঘরে বসে কাজ করে। এভাবে অদম্য মানসিকতা ও প্রচণ্ড ইচ্ছাশক্তির জন্য রাশিদা হয়ে ওঠে স্বনির্ভর একজন নারী। 'আমার পথ' প্রবন্ধে লেখক নিজের সত্যকে জেনে মানুষের আত্মোপলব্ধি ও বিশ্বাসের কথা বলেছেন। তিনি মনে করেন, যারা নিজের সত্যকে উপলব্ধি করে সামনে অগ্রসর হয় তারা কখনো পরনির্ভরশীল থাকে না। তারা হয়ে ওঠে আত্মনির্ভরশীল ও স্বনির্ভর। যা উদ্দীপকের রাশিদার ক্ষেত্রে ঘটেছে। এভাবে উদ্দীপকের রাশিদা চরিত্রের মানসিকতার সঙ্গে 'আমার পথ' প্রবন্ধের আত্মশক্তিকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার বিষয়টি সংগতিপূর্ণ।'

উত্তর

"আত্মনির্ভরতা মানুষকে আলোর পথ দেখাতে পারে।"- উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের আলোকে মন্তব্যটি যথার্থ। জীবনকে সুন্দর করে গড়ে তুলতে চাইলে মানুষকে আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হতে হয়। আর এর জন্য প্রয়োজন নিজের সত্যশক্তিকে জানা এবং এর উপর অটল থাকা। এভাবেই মানুষ আত্মনির্ভর হয়ে তার জীবনকে সফল করতে পারে। উদ্দীপকের রাশিদা একজন আত্মপ্রত্যয়ী নারী। সে তার নিরক্ষর স্বামীর অকথ্য নির্যাতনে ভেঙে না পড়ে, জীবনের দুর্যোগময় মুহূর্তে নিষ্ক্রিয় না থেকে আত্মপ্রত্যয়ের সাথে সেলাইয়ের কাজ শেখে। ক্ষুদ্রঋণ প্রকল্প থেকে ঋণ নিয়ে সে সেলাই মেশিন কিনে একনিষ্ঠতা, আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করতে থাকলে বড়ো বড়ো কোম্পানি থেকে তার কাছে অর্ডার আসতে থাকে। অসহায় ও দুস্থ নারীদের পাশেও দাঁড়ায় সে। এভাবে রাশিদা হয়ে ওঠে স্বনির্ভর একজন নারী। 'আমার পথ' প্রবন্ধেও লেখক নির্ভীক, অসংকোচ ও আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করে আত্মনির্ভরশীলতা অর্জনের কথা বলেছেন। পরনির্ভরশীলতাকে তিনি সবচেয়ে বড়ো দাসত্ব বলেছেন। তিনি মনে করেন, আত্মনির্ভরশীলতাই পারে ব্যক্তি বা জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে। 'আমার পথ' প্রবন্ধে লেখক নিজের সত্যকে জেনে আত্মশক্তিতে বলীয়ান হয়ে আত্মনির্ভরশীল হওয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন। লেখক মনে করেন, এভাবে মানুষ পরনির্ভরতা কাটিয়ে আলোর পথের সন্ধান পায়। উদ্দীপকের রাশিদাও নিজের সত্যকে জেনে আত্মশক্তিকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার মাধ্যমে আলোকিত পথের সন্ধান পেয়েছে। তাই আলোচ্য বিষয়গুলোর ভিত্তিতে নিঃসন্দেহে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : আমার পথ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কুর্নিশ' শব্দের অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'আমার পথ' প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে-

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'মেকি' শব্দের অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমার পথ' প্রবন্ধের লেখক কী দুলিয়ে পথে বাহির হলেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'রুদ্র-মঙ্গল' কী ধরনের গ্রন্থ?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আমার পথ' প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

যশোর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রাজবন্দির জবানবন্দি' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক বিনয়ের চেয়ে সত্যের অহংকারকে উত্তম বলেছেন কেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।