'নিজেকে জানো'- এ কথাটি 'আমার পথ' প্রবন্ধের মূল বিষয়বস্তুকে নির্দেশ করে কিনা-- তা বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের 'নিজেকে জানো' কথাটি 'আমার পথ' প্রবন্ধের মূল বিষয়কে সমর্থন করে। নিজেকে জানার অর্থ হলো নিজের ভেতরে যে সত্য আছে তাকে জানা। নিজের সত্য শক্তিকে সঠিকভাবে জানা গেলে পৃথিবীর অন্যান্য বিষয়ও জানা যায়। তখন অন্তরের আলোয় বাইরের জগৎ উদ্ভাসিত হয়ে ওঠে। উদ্দীপকে মনীষী সক্রেটিসের একটি বিখ্যাত উক্তি তুলে ধরা হয়েছে। সক্রেটিস বলেছেন, 'নিজেকে জানো' নিজেকে জেনে আত্মনির্ভরশীলতার মধ্য দিয়ে মানুষের হৃদয়ের প্রকৃত শক্তির বিকাশ সাধিত হয়। সেই শক্তিতে মানুষ মহৎ হয়ে উঠতে পারে। 'আমার পথ' প্রবন্ধে লেখক এই আত্মনির্ভরশীলতার দিকটিতেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি মহাত্মা গান্ধীর উদ্ধৃতি দিয়ে বলেন যে, গান্ধীজি আমাদের আত্মশক্তিকে চিনতে ও জানতে বলেছেন। নিজের ওপর বিশ্বাস অর্জন করতে বলেছেন। নিজের আমিত্বকে চিনে সত্যকে অক্ষুণ্ণ রাখতে বলেছেন। ধর্ম হোক, রাষ্ট্র হোক কিংবা জীবন হোক- সবার আগে নিজের বিষয় সঠিকভাবে জানতে হবে এবং তার ভেতরের প্রকৃত সত্য উপলব্ধি করতে হবে। তবেই সেই সত্য দ্বারা অন্যকে আলোকিত করা সম্ভব হবে। উদ্দীপকের সক্রেটিসের বক্তব্য 'আমার পথ' প্রবন্ধের এই বিষয়বস্তুটিকেই সমর্থন করে।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
'নিজেকে জানো'- এ কথাটি 'আমার পথ' প্রবন্ধের মূল বিষয়বস্তুকে নির্দেশ …
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর