উদ্দীপকের রাশিদা চরিত্রের মানসিকতার সঙ্গে 'আমার পথ' প্রবন্ধের সংগতিপূর্ণ বিষয়ের যুক্তিপূর্ণ বিচার-বিশ্লেষণ তুলে ধর।
উত্তর: উদ্দীপকের রাশিদা চরিত্রের মানসিকতার সঙ্গে 'আমার পথ' প্রবন্ধের আত্মশক্তিকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার বিষয়টি সংগতিপূর্ণ। নিচে এর যুক্তিপূর্ণ বিচার বিশ্লেষণ তুলে ধরা হলো। জীবনে এগিয়ে চলার জন্য আত্মবিশ্বাসী হতে হয়। জীবনের দুর্যোগময় মুহূর্তে হাত গুটিয়ে বসে থাকলে জীবনযুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। বরং নিজের সত্যকে বুকে ধারণ করেই আত্মনির্ভরশীলতা অর্জন সম্ভব। উদ্দীপকের রাশিদার অল্প বয়সে নিরক্ষর শফিকের সঙ্গে বিয়ে হলে তার জীবনে নেমে আসে দুর্যোগ। জীবনের এই দুর্যোগ মুহূর্তে রাশিদা নিষ্ক্রিয় না থেকে আত্মপ্রত্যয়ের সঙ্গে সেলাইয়ের কাজ শেখে। এভাবে ক্ষুদ্র ঋণ প্রকল্প থেকে ঋণ নিয়ে সেলাই মেশিন কিনে ঘরে বসে কাজ করে। এভাবে অদম্য মানসিকতা ও প্রচণ্ড ইচ্ছাশক্তির জন্য রাশিদা হয়ে ওঠে স্বনির্ভর একজন নারী। 'আমার পথ' প্রবন্ধে লেখক নিজের সত্যকে জেনে মানুষের আত্মোপলব্ধি ও বিশ্বাসের কথা বলেছেন। তিনি মনে করেন, যারা নিজের সত্যকে উপলব্ধি করে সামনে অগ্রসর হয় তারা কখনো পরনির্ভরশীল থাকে না। তারা হয়ে ওঠে আত্মনির্ভরশীল ও স্বনির্ভর। যা উদ্দীপকের রাশিদার ক্ষেত্রে ঘটেছে। এভাবে উদ্দীপকের রাশিদা চরিত্রের মানসিকতার সঙ্গে 'আমার পথ' প্রবন্ধের আত্মশক্তিকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার বিষয়টি সংগতিপূর্ণ।'
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
উদ্দীপকের রাশিদা চরিত্রের মানসিকতার সঙ্গে 'আমার পথ' প্রবন্ধের সংগতি…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর